Pioneer Journalist: ২০০ বছরেরও বেশি আগে গ্রামের ছাপাখানা থেকেই আলোর উন্মেষ! সাংবাদিকতার অগ্রদূত আজ বিস্মৃতপ্রায়
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pioneer Journalist: সাংবাদিকতার ইতিহাসে গঙ্গাকিশোর ভট্টাচার্য এক উজ্জ্বল নাম। অথচ আজকের প্রজন্মের অনেকেই তাঁর অবদান সম্পর্কে অবগত নন।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সাংবাদিকতার ইতিহাসে গঙ্গাকিশোর ভট্টাচার্য এক উজ্জ্বল নাম। অথচ আজকের প্রজন্মের অনেকেই তাঁর অবদান সম্পর্কে অবগত নন। বাংলা প্রকাশনা ও সংবাদপত্র জগতের ভিত্তিপ্রস্তর স্থাপনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭৮২ সালে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী ২ ব্লকের বহড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ পরিবারে জন্ম হলেও অল্প বয়স থেকেই প্রকাশ পেতে শুরু করে তাঁর সংগঠনক্ষমতা ও উদ্যম।
একদিকে তিনি ছিলেন বাঙালি বই ব্যবসায়ী, অন্যদিকে একজন অগ্রগামী সাংবাদিক। ১৮১৮ সালের ১৫ মে বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সেদিনই তিনি প্রকাশ করেন বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘বাঙ্গাল গেজেটি’। কালনা মহকুমার পাটুলির বহড়া গ্রামেই ছিল তাঁর বাসস্থান ও ছাপাখানা। সেই ছোট্ট গ্রাম থেকেই সূচনা হয়েছিল বাংলা সংবাদপত্রের নতুন যুগের। দুশো বছরেরও আগে প্রকাশিত এই পত্রিকা কোনও সাধারণ ঘটনা ছিল না।
advertisement
আরও পড়ুন : প্রত্যন্ত গ্রামে আজও কাজ করে চলেন ‘পোস্টমাস্টার’…ক্ষুদ্র সঞ্চয়ে অনন্য নজির গড়ল এই ডাকঘর!
ব্রিটিশ শাসনের কঠোর নিয়ন্ত্রণের সময়ে এক বাঙালি যুবকের এমন সাহসী উদ্যোগ ছিল একপ্রকার প্রতিস্পর্ধা। স্থানীয় বাসিন্দা দ্বারকানাথ দাস বলেন, “এই জায়গা এখন আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। ঢালাই রাস্তা হয়েছে, গ্রন্থাগার তৈরির জন্য নতুন কক্ষ তৈরি হয়েছে। দূর দূরান্ত থেকে দেখার জন্য এই জায়গায় অনেকেই আসেন।” ‘বাঙ্গাল গেজেটি’ কেবল একটি সংবাদপত্র নয়, এটি ছিল আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিবাদের প্রতীক। বাংলা সংবাদপত্রের ইতিহাসে তাই ‘বাঙ্গাল গেজেটি’ একটি যথার্থ ঐতিহাসিক মাইলফলক। আর গঙ্গাকিশোর ভট্টাচার্য তিনি থেকে যান বাংলা সাংবাদিকতার এক অগ্রদূত, যাঁর সাহস ও দূরদর্শিতা আজও অনুপ্রেরণা জোগায়।
advertisement
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Feb 28, 2026 4:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pioneer Journalist: ২০০ বছরেরও বেশি আগে গ্রামের ছাপাখানা থেকেই আলোর উন্মেষ! সাংবাদিকতার অগ্রদূত আজ বিস্মৃতপ্রায়








