Birbhum News: কুুনুর ব্রিজে ফাটল, আগামী ৬০ ঘণ্টা বন্ধ রাস্তা, বীরভূম-দুর্গাপুরের মধ্যে যান চলাচলে বড়সড় বদল, জানুন বিকল্প রুট
- Reported by:Sudipta Garain
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum News: ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বন্ধ কুনুর ব্রিজ। যান চলাচলের জন্য বিকল্প রুট ম্যাপ তৈরি করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। না জানলে মুশকিলে পড়বেন।
বীরভূম, সুদীপ্ত গড়াই: দুর্গাপুরের মুচিপাড়া-শিবপুর রোডের উপর কুুনুর নদীর ব্রিজে বিপত্তি। ব্রিজের কাঠামোয় বিশেষ ‘ডিস্ট্রেস’ বা ফাটল লক্ষ্য করায় জন নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে ‘লোড টেস্ট’ বা ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ২ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা এই রাস্তায় সমস্ত ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে।
এই ট্রাফিক ব্লকের কারণে বীরভূম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ ও চালকদের জন্য বিশেষ রুট ম্যাপ তৈরি করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বীরভূম জেলা থেকে যে সমস্ত যানবাহন দুর্গাপুর বা আসানসোলের দিকে আসছিল, সেগুলিকে ইলামবাজার রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ব্যাপক ছাড়ে পছন্দের বই, হাফ দামেও মিলছে! বইপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ, স্টক শেষ হওয়ার আগে ঘুরে আসুন কাঁথি আদি বইমেলায়
অন্যদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান বা অন্যান্য জেলা থেকে যে গাড়িগুলি মুচিপাড়া-শিবপুর রোড হয়ে বীরভূমের দিকে যাওয়ার কথা ছিল, সেগুলিকেও এখন থেকে ইলামবাজার রোড ব্যবহার করতে হবে। মোটর ভেহিকেলস অ্যাক্টের নিয়ম অনুযায়ী এই নির্দেশ জারি করা হয়েছে। শুধুমাত্র সাইকেল এবং মোটরসাইকেল এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাস, লরি, প্রাইভেট কার-সহ সমস্ত ধরণের চার চাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পূর্ত দফতরের আসানসোল হাইওয়ে ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ৬০ ঘণ্টার ব্লক অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই বীরভূম ও পার্শ্ববর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের এই পরিবর্তনের বিষয়ে অবগত করা হয়েছে। যাতে সাধারণ মানুষের হয়রানি কম হয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 28, 2026 4:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: কুুনুর ব্রিজে ফাটল, আগামী ৬০ ঘণ্টা বন্ধ রাস্তা, বীরভূম-দুর্গাপুরের মধ্যে যান চলাচলে বড়সড় বদল, জানুন বিকল্প রুট






