advertisement

Civic volunteer: মত্ত অবস্থায় বেসামাল সিভিক, উত্তপ্ত সিঁথির মোড়! রাতভর বিক্ষোভ-অবরোধ, ঘেরাও পুলিশ

Last Updated:

এ দিন ভোর চারটের পর থেকে ঘটনার প্রতিবাদে সিঁথির মোড়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা৷ পুলিশের ওই অফিসারকেও ঘেরাও করে রাখেন তাঁরা৷

পুলিশ অফিসারকে ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা৷ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার (ডানদিকে)৷
পুলিশ অফিসারকে ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা৷ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার (ডানদিকে)৷
কলকাতা: কলকাতা আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে নৃশংস নির্যাতন করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলেন্টিয়ারকেই গ্রেফতার করেছে পুলিশ৷ সেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভ কর্মসূচিতেই মত্ত অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল আর এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই৷ শুক্রবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে বি টি রোডের উপরে সিঁথির মোড় এলাকা৷
পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেছে, এই অভিযোগে এ দিন ভোর থেকে সিঁথির মোড়ে অবরোধ করেন বিক্ষোভকারী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ যে পুলিশ আধিকারিক অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বের করে নিয়ে যান বলে অভিযোগ, তাঁকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা৷ শেষ পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নেওয়ার পর অবরোধ ওঠে৷
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত শুক্রবার রাত তিনটে নাগাদ৷ বিক্ষোভকারীদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই রাস্তার একটি অংশ জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডের উপরে গ্রাফিটি আঁকা, পথ নাটিকার আয়োজন করেন তাঁরা৷ মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগেই রাত জাগো কর্মসূচির আয়োজন করা হয়৷ ব্যারিকেড করে রাস্তার ওই অংশে গাড়ি চলাচল বন্ধ রেখেছিল পুলিশই৷ রাত ১২ থেকে ভোর ৪টে পর্যন্ত এই কর্মসূচির অনুমতি ছিল৷
advertisement
অভিযোগ, রাত তিনটে নাগাদ আচমকাই রাস্তা ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে সেখান দিয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন এক যুবক৷ ওই মোটরসাইকেলের সামনে পুলিশ লেখা ছিল৷ সঙ্গে সঙ্গে ওই যুবককে আটকান বিক্ষোভকারীরা৷ কেন ব্যারিকেড ভেঙে ওই যুবক মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়লেন, সেই প্রশ্ন করেন বিক্ষোভকারী পড়ুয়ারা৷ অভিযোগ, বাইক আরোহী ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন৷ পরে জানা যায়, তিনি নিজে একজন সিভিক ভলেন্টিয়ার৷
advertisement
গন্ডগোল থামাতে সেখানে হাজির হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট৷ বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অফিসারই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন৷ এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা৷ কেন ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ ছেড়ে দিল, সেই প্রশ্ন তোলেন তাঁরা৷
এর পর এ দিন ভোর চারটের পর থেকে ঘটনার প্রতিবাদে সিঁথির মোড়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা৷ পুলিশের ওই অফিসারকেও ঘেরাও করে রাখেন তাঁরা৷ শেষ পর্যন্ত সকালে পুলিশ কাশীপুর থানায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি তাকে গ্রেফতার করে৷ ওই সিভিক ভলেন্টিয়ারকে সাহায্য করা সার্জেন্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাসও দেওয়া হয় বিক্ষোভকারীদের৷ এফআইআর-এর কপি হাতে পাওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic volunteer: মত্ত অবস্থায় বেসামাল সিভিক, উত্তপ্ত সিঁথির মোড়! রাতভর বিক্ষোভ-অবরোধ, ঘেরাও পুলিশ
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement