advertisement

Tangra Case: ফের সেই ট‍্যাংরা...বাইক রাখা নিয়ে ধস্তাধস্তি, মৃত্যু! ব্যবসায়ীকে খুনের অভিযোগে ধৃত ৩

Last Updated:

Tangra Case: ট্যাংরা মথুর বাবু লেনে খুন। গাড়ি রাখা নিয়ে বচসার জেরে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মৃত ব‍্যক্তির নাম অরুন গুপ্ত।

ফের সেই ট‍্যাংরা...পার্কিং লটে বাইক রাখা নিয়ে ঝামেলা! মথুরা লেনে খুনের অভিযোগ
ফের সেই ট‍্যাংরা...পার্কিং লটে বাইক রাখা নিয়ে ঝামেলা! মথুরা লেনে খুনের অভিযোগ
কলকাতা: ট্যাংরা মথুর বাবু লেনে খুন। গাড়ি রাখা নিয়ে বচসার জেরে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মৃত ব‍্যক্তির নাম অরুন গুপ্ত। বাইক পার্কিং করা নিয়ে একটি পণ্যবাহী গাড়ি চালকের সঙ্গে ঝামেলা বাধে। অরুন গুপ্তকে মারধরের অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সক তাকে মৃত বলে ঘোষণা করে।
সূত্রের খবর, মৃত অরুণ গুপ্ত মোবিল ব‍্যবসায়ী। পার্কিং লটে বাইক পার্কিং করা নিয়ে একটি পণ্যবাহী গাড়ি চালকের সঙ্গে ঝামেলা বাধে অরুণের। মারধরের অভিযোগ ওঠে। আরিয়ান সাউ এবং গৌরব সাউ নামে দুই ব‍্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। রাজেশ সাউ এবং রবি সাউ নামে তাদের দুই তুতো ভাইও এই ঘটনায় যোগ দেয়।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, বচসার জেরে আহত অরুন গুপ্তকে পার্শ্ববর্তী NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্যাংরা থানার পুলিশ । তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Case: ফের সেই ট‍্যাংরা...বাইক রাখা নিয়ে ধস্তাধস্তি, মৃত্যু! ব্যবসায়ীকে খুনের অভিযোগে ধৃত ৩
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement