advertisement

Suvendu Adhikari: 'তৃণমূল এবার উদ্বিগ্ন হতে পারে', সিভি আনন্দ বোস পদত্যাগ করতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর!

Last Updated:

Suvendu Adhikari: বাংলার রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। তার পরেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বোসের পদত্যাগে প্রতিক্রিয়া শুভেন্দুর
বোসের পদত্যাগে প্রতিক্রিয়া শুভেন্দুর
কলকাতা: ভোটের আগেই শোরগোল বাংলায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। কী কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে কেন হঠাৎ তিনি পদ ছাড়লেন, জল্পনা শুরু হয়েছে। রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি ছিল। তার আগেই পদত্যাগ ঘিরে জোর শোরগোল। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনায় তৃণমূল উদ্বিগ্ন হতে পারে।
শুভেন্দুর কথায়, ”রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। কেন্দ্রীয় সরকারের সিন্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত অনেক সময় নেন। এটা না জেনে বলা ঠিক হবে না। হেলথ গ্রাউন্ডও হতে পারে। আবার কেন্দ্রীয় সরকার ওঁকে অন্য কাজেও লাগাতে হবে। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ। এই নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। এটায় তৃণমূল উদিগ্ন হতে পারে।”
advertisement
advertisement
এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে নিজের মতামত শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’
advertisement
সূত্রের খবর, কলকাতায় নয়, বরং দিল্লিতে গিয়েই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সিভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই তাঁর এই প্রস্থান নিয়ে দিল্লির অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কেন এই পদত্যাগ, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন বা কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। এমনকী মুখ্যমন্ত্রীও কোনও কারণ জানেন না বলে দাবি করেছেন এক্স-এ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'তৃণমূল এবার উদ্বিগ্ন হতে পারে', সিভি আনন্দ বোস পদত্যাগ করতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর!
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement