advertisement

Suvendu Adhikari on Scam: 'রবি রাতে মমতার বাড়িতে গোপন বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে...' তোলপাড় ফেলা দাবি শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari on Scam: শুভেন্দু অধিকারীর সংযোজন, ''কলকাতা পুলিশের তরফ থেকে হাই পাওয়ার সিসিটিভি এবং দুজন আর্মস সিকিউরিটি দেওয়া হয়েছে।''

শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি
কলকাতা: বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বর্তমানে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ইস্যুতে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক বৈঠক হয়েছে বলে মন্তব্য করলেন শুভেন্দু। তাঁর কথায়, ”গতকাল রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিশের সিপি, ডিজি মনোজ মালব্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির দুই ডিরেক্টর, যারা সমন পেয়েছিলেন, তাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিশের আওতায় রাখার সিদ্ধান্ত হয়েছে।”
শুভেন্দুর সংযোজন, ”কলকাতা পুলিশের তরফ থেকে হাই পাওয়ার সিসিটিভি এবং দুজন আর্মস সিকিউরিটি দেওয়া হয়েছে। দুই ডিরেক্টর নিজেদের বাড়ি না থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন। মুখ্যমন্ত্রী তাঁর নিজের বাড়িতে যে সিকিউরিটি পান, তাঁর আত্মীয়রা এবার থেকে সেই সিকিউরিটি পাবেন। সেই সিদ্ধান্ত হয়েছে।” এছাড়াও নানা বিষয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
বাকিবুরের সম্পত্তি:
এদের সব সেম মডেল।পার্থ-অর্পিতা, বালু-বাকিবুর সকলের এক। দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে বিলাসবহুল চারটি হোটেল রয়েছে। হোটেলের নাম, ছবি এবং লিজ হোল্ডারদের নাম প্রকাশ করে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাকে ED-তে:
পাবলিক সার্ভিস কমিশন লুট করেছে। পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন দেবপ্রিয় মল্লিক। লুঠের মাস্টার। স্বাভাবিকভাবে উনি পিএসসি স্ক্যামের সঙ্গে যুক্ত।
খাদ্য ভবন অভিযান:
পটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন, সেই বিরিয়ানির ঢেঁকুর তুলতে যাচ্ছেন, তারা আজ খাদ্য ভবনে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Scam: 'রবি রাতে মমতার বাড়িতে গোপন বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে...' তোলপাড় ফেলা দাবি শুভেন্দুর
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement