advertisement

Suvendu Adhikari: গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর

Last Updated:

প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো। বললেন বিরোধী দলনেতা। 

গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর  লাহিড়ী , কলকাতা-  দীপঙ্কর সাহার অস্বাভাবিক মৃত্যু মামলায় সিবিআই তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার রাতে মৃত যুবকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।
পুলিশের বিরুদ্ধে নৃশংস বর্বরোচিত অত্যাচারের অভিযোগের সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ‘‘দীপঙ্কর সাহার বাড়িতে ওনার পরিবারের কোনওরকম আইনি কাগজ ছাড়া শুধুমাত্র সক্রিয় বিজেপি পরিবারের সদস্য হওয়ার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ দীপঙ্করকে খুন করেছে। পশ্চিমবঙ্গে শাসকের  আইন বলবৎ করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে রাজ্যের শাসকদল। দীপঙ্করের পরিবারের সঙ্গে আমরা বিজেপির পক্ষ থেকে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি করছি। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় গল্ফ গ্রিন থানা এলাকার আজাদগড়ে। গত ৩১ জুলাই দুপুর সাড়ে ১২টা নাগাদ দীপঙ্কর সাহা নামে এক যুবককে গল্ফ গ্রিন থানার কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলেন্টিয়ার আফতাব ডেকে নিয়ে যায়। সেই সময় দীপঙ্কর এবং দীপঙ্করের মা ডাকার কারণ জিজ্ঞাসা করলে ওই পুলিশকর্মীরা কিছু না জানিয়ে তাঁকে নিয়ে চলে যায়। দীপঙ্করের পরিবারের অভিযোগ, দুপুর বেলা ডেকে নিয়ে যাওয়ার পর পুলিশ থানায় না নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে তাঁকে। অবশেষে সাব-ইন্সপেক্টর তামাং, তৈমুর এবং আফতাব এই  তিনজন অমানুষিক মারধর করে দীপঙ্করকে, তার ফলেই মৃত্যু হয় । এমনটাই অভিযোগ পরিবারের।
advertisement
দীপঙ্করকে তাঁর দাদা রাজীব এবং মা মিলে প্রথমে বাঙ্গুর হাসপাতাল, তারপর শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমারজেন্সিতে দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসে। অসুস্থতা আরও বাড়তে থাকে দীপঙ্করের। ৪ অগাস্ট আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোক। সেখানেই মৃত্যু হয় দীপঙ্করের।  দীপঙ্করের মা প্রতিমা সাহা কলকাতার পুলিশ কমিশনার এবং গল্ফগ্রিন থানার ওসির কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে সাব ইন্সপেক্টর তামাং ও কনস্টেবল তৈমুর আলীকে ক্লোজ করেছে। সিভিক ভলেন্টিয়ার আফতাবকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে মারধরের কথা অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, দীপঙ্করকে কিছুক্ষণের জন্য থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে কোনও ভাবেই মারধর করেনি পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement