advertisement

Mamata Banerjee: ধর্মতলার ধর্নামঞ্চে আন্তর্জাতিক পদকজয়ী সুপ্রিয়া, 'দেশের গর্ব'কে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: চতুর্থ দিন মুখ‍্যমন্ত্রীর ধর্নায় আসেন মালদার সুপ্রিয়া দাস ঘোষ। মালদার সুপ্রিয়া দাস ঘোষ ইন্টারন্যাশনাল স্পোর্টসে একাধিক পুরষ্কার পেয়েছেন। আজ, সোমবার তিনি থাইল্যান্ড থেকে সরাসরি আসেন ধর্নায় মঞ্চে।

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও সুপ্রিয়া দাস ঘোষ
মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও সুপ্রিয়া দাস ঘোষ
কলকাতাঃ চতুর্থ দিন মুখ‍্যমন্ত্রীর ধর্নায় আসেন মালদার সুপ্রিয়া দাস ঘোষ। মালদার সুপ্রিয়া দাস ঘোষ ইন্টারন্যাশনাল স্পোর্টসে একাধিক পুরষ্কার পেয়েছেন। আজ, সোমবার তিনি থাইল্যান্ড থেকে সরাসরি আসেন ধর্নায় মঞ্চে। উনি ৫০০০ মিটার, ৮০০ মিটার রানে অংশ নেন। আজ, সোমবার পদক নিয়ে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে।
আরও পড়ুনঃ কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে ৩ জেলায়! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির হুশিয়ারি, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
মমতার টানে থাইল্যান্ড থেকে সোনার পদক নিয়ে ছুটে এলেন মালদার সুপ্রিয়া। ধর্নায় মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, “আমরা ক্রীড়াক্ষেত্রের মানুষদের চাকরি দিই। আমি সুপ্রিয়ার চাকরির ব্যবস্থা করে দেব। আমি ডিজির সঙ্গে কথা বলব। দেশের জন্য অনেক কিছু করেছে সুপ্রিয়া।” ধর্নামঞ্চে রবীন্দ্রসঙ্গীতে গলা মেলালেন মমতা। অন্য সকলের সঙ্গে ‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’ গেয়ে ওঠেন তিনি।
advertisement
সোমবার ধর্মতলায় এসআইআর-বিরোধী ধর্নার চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্নায় যাঁরা আছেন, সবাইকে সতর্ক করছি। বিজেপি বাইরের এজেন্সি দিয়ে লিফলেট বিলির চেষ্টা করছে। ওদের হাতেনাতে ধরুন। পুলিশের হাতে দিয়ে দিন। অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ঢোকবার অধিকার নেই।”
advertisement
মুখ্যমন্ত্রীর ধর্না ঘিরে মেট্রো চ্যানেল চত্বরে সাজো সাজো রব। সেখানে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। পাশে তৈরি আরও দুটি মঞ্চ। তবে এই প্রথম নয়, এসআইআর ইস্যুতে এর আগেও পথে নেমে প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশও জানিয়েছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ধর্মতলার ধর্নামঞ্চে আন্তর্জাতিক পদকজয়ী সুপ্রিয়া, 'দেশের গর্ব'কে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
  • বুধবার থেকেই দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ ওষুধের

  • তালিকায় আছে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ

  • পাইকারি মূল্য সূচক বৃদ্ধিতে দাম বাড়ছে ওষুধের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement