advertisement

ডিএ মামলার রায় বৃহস্পতিবার, দীর্ঘ অপেক্ষার অবসান! সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা

Last Updated:

বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত রায়ই ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রায় দেবে এদিন।

News18
News18
কলকাতা: বহুপ্রতীক্ষিত বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা করতে চলেছে রাজ্য়ের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে এই রায় শোনানো হবে। ২০২২ থেকে মোট ২৬ দিন শুনানি হয় ডিএ মামলা’র। ৮ সেপ্টেম্বর ২০২৫ শুনানি শেষ হয়। ওইদিন স্থগিত রাখা হয় রায়দান। ২০২২-এর ২৮ নভেম্বর প্রথম মামলার শুনানি হয়।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই বিচারাধীন। ১৬ মে কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশ মানা হয়নি। রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন জানায়। শেষে ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হয়। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত রায়ই ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
২২ সেপ্টেম্বর ২০২২ বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ডিএ রায় দেয়। সেই রায়ে বকেয়া ডিএ রাজ্যকে দেওয়ার কথা বলে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য সরকার। তার ভিত্তিতে প্রথমে নভেম্বর মাসে প্রথম আবেদন করে রাজ্য। এরপর ডিসেম্বর মাস, তারপর সব মিলে এখনও পর্যন্ত ২৬ বার ডিএ মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। ২৬ বার শুনানিতে নানারকম বাঁক এসেছে। ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলল ২২ সেপ্টেম্বর ২০২২-এ কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল তাতে বকেয়া যত পরিমাণ ডিএ হচ্ছে তার ২৫ শতাংশ অন্তত ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকার দিয়ে দিক। এরপর রাজ্যের আবেদনে জানাল ২৫ শতাংশ বকেয়া ডিএর টাকা রাজ্য সরকার নিশ্চয়ই দেবে কিন্তু রাজ্য়ের পদ্ধতিগত সমস্যা হচ্ছে। রাজ্য়ের বক্তব্য রাজ্য যদি সুপ্রিম কোর্টে মামলায় জয়লাভ করে সেই টাকা ফিরিয়ে আনবে কীভাবে সেক্ষেত্রে নানা আইনি জটিলতা রয়েছে তাই রাজ্য তার ২৫ শতাংশ টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখছে। এরপর চড়াই-উতরাই চলতে থাকে। এই মামলা যত এগিয়েছে একাধিকবার বিচারপতি বদলেছে। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত রায়ই ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রায় দেবে এদিন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিএ মামলার রায় বৃহস্পতিবার, দীর্ঘ অপেক্ষার অবসান! সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement