Actor Wife Death: নেপালে শ্যুটিং চলছে জনপ্রিয় অভিনেতার, স্ত্রী বেছে নিলেন চরম পদক্ষেপ! শেষকৃত্যে পৌঁছতে পারলেন না অভিনেতা স্বামী
- Published by:Pooja Basu
Last Updated:
২০১০ সালের ৯ নভেম্বর তাঁরা পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ দম্পতির রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন। তাঁর মৃত্যুর পর একজন অভিনেত্রীর সঙ্গে জাহের আলভীর বিবাহ বর্হিভূত প্রেমের কথা সামনে আসে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন—এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের৷ এমনকি তাঁর কাছে বন্ধুরাও এমন দাবি করেছেন। খুব দৃঢ় মনোভাবের মেয়ে ইকরা৷ তিনি এভাবে আত্মহত্যার পথ কেন বেছে নিলেন, কী পরিস্থিতিতে নিজেকে শেষ করার পথ বেছে নিলেন তিনি, সেই প্রশ্ন তুলছে ইকরার পরিবার৷
advertisement
advertisement
advertisement
১১ বছর ধরে বন্ধুত্ব ইকরা, সামিয়া ও খাদিজা লুপিনের। তাঁদের তিনজনের ফেসবুকে একটি গ্রুপও রয়েছে। সেই গ্রুপে নিয়মিতই তাঁদের নানা বিষয়ে কথাবার্তা হয়। শনিবার সকাল ১০টার পরও এই গ্রুপে তাঁদের কথা হয়। কিন্তু দুপুর সময় খাদিজা লুপিনের কাছ থেকে শুনতে পান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন! এরপর জাহের আলভীর সহকারী অর্কর সঙ্গে যোগাযোগ করে সামিয়া নিশ্চিত হন।
advertisement
ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ (শনিবার) দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
advertisement
আত্মহত্যার আগে সামাজিক মাধ্যমে দেওয়া ইকরার একাধিক পোস্টে তার হতাশার বিষয়টি উঠে আসে। শনিবার একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!’ এর আগের দিন শুক্রবারও সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন তিনি। সেই পোস্টে নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই পোস্টে আলভী লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর জবাবে ইকরা মন্তব্য করেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’
advertisement
রবিবার বিকেল ৫টায় শেষকৃত্য সম্পন্ন হয় ইকরার৷ তবে পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি উপস্থিত হননি। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে৷






