advertisement

Manik Bhattacharya: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক

Last Updated:

সুপ্রিম কোর্টে করা আবেদনে মানিক ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে যেভাবে ইডি গ্রেফতার করেছে তা অবৈধ৷

মানিককে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট৷
মানিককে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট৷
#কলকাতা: ইডি গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য৷ টেট দুর্নীতি মামলায় গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিককে গ্রেফতার করে ইডি৷ আদালতে পেশ করা হলে মানিকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডি তাঁকে গ্রেফতার করেছে, এই অভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্যের আইনজীবী৷ যদিও এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে৷ আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে৷
advertisement
সুপ্রিম কোর্টে করা আবেদনে মানিক ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে যেভাবে ইডি গ্রেফতার করেছে তা অবৈধ৷ মানিকের হাই ডায়াবেটিস রয়েছে এবং সম্প্রতি তাঁর করোনারি বাইপাস হয়েছে, এমন যুক্তি দেখিয়েও মানিকের মুক্তি চেয়ে আবেদন জানানো হয়৷ মানিককে স্বাস্থ্য পরীক্ষা করানোরও সুযোগ দেওয়া হয়নি বলে সুপ্রিম কোর্টে করা আবেদনে দাবি করা হয়৷ ১০ এবং ১১ অক্টোবর মানিককে ২৪ ঘণ্টা জেরা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই আবেদনে৷
advertisement
advertisement
গত মাসের শেষ দিকে কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে মানিককে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেয়৷ প্রয়োজনে মানিককে সিবিআই হেফাজতে নিতে পারবে বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক ভট্টাচার্য৷ শীর্ষ আদালত তাঁকে স্বস্তি দিয়ে জানায়, আপাতত মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না সিবিআই৷ এই নির্দেশের উল্লেখ করে এ দিন মানিকের আইনজীবীর পক্ষ থেকে আবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচকে উপেক্ষা করে ঘুরপথে মানিককে একই মামলায় গ্রেফতার করেছে ইডি৷ যদিও তার পরেও মানিকের গ্রেফতারি নিয়ে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement