advertisement

জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক, চলছে পোর্টাল তৈরির কাজ

Last Updated:

জুডিশিয়াল অফিসারদের কাজ করার জন্য পোর্টাল তৈরির কাজ চলছে। সোমবার লাঞ্চ ব্রেকের আগেই এই পোর্টাল তৈরি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা ভিত্তিক এই পোর্টাল তৈরি করা হচ্ছে। কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে সেই তালিকা এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি।

চলছে পোর্টাল তৈরির কাজ
চলছে পোর্টাল তৈরির কাজ
advertisement
কলকাতা:  জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক। প্রতি জেলার জন্য ৩ সদস্যের কমিটি গঠন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কি না, খতিয়ে দেখবে কমিটি।
জুডিশিয়াল অফিসারদের কাজ করার জন্য পোর্টাল তৈরির কাজ চলছে। সোমবার লাঞ্চ ব্রেকের আগেই এই পোর্টাল তৈরি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা ভিত্তিক এই পোর্টাল তৈরি করা হচ্ছে। কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে সেই তালিকা এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি। সোমবার লাঞ্চ ব্রেকের আগেই সেই তালিকা চূড়ান্ত হয়ে পৌঁছে যাবে দ্বায়িত্ব প্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের কাছে। সোমবার দুপুরের পর থেকেই জুডিশিয়াল অফিসার রা অভিযোগ এর নিষ্পত্তি করতে পারবেন বলেই কমিশন এর আশা। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
advertisement
 
প্রতি বিধানসভা কেন্দ্রে ১ জন করে জুডিশিয়াল অফিসার চাইল কমিশন। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন NDPS ও পকসো মামলার ১০০ জন বিচারক। সুপ্রিম কোর্টের আদেশ মতন রাজ্যের প্রতি জেলায় যাতে মসৃণ ভাবে SIR কাজ করতে পারেন তার জন্য প্রতি জেলায় কমিটি তৈরি করে দিলেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ, ডিএম এবং এসপি মিলে এই কমিটি তৈরি করা হয়েছে বলেই জানা গিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, হাই কোর্টের নজরদারিতে এসআইআর হওয়ায় এবার রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল করল হাই কোর্ট প্রশাসন। হাই কোর্ট সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক, চলছে পোর্টাল তৈরির কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement