advertisement

বঙ্গভবন-সহ দিল্লির একাধিক ভবনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, যাচ্ছে ২০-২৫ জনের বাড়তি বাহিনী

Last Updated:

দিল্লিতে বঙ্গভবন-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তা জোরদার করতে রাজ্য পুলিশ ২০-২৫ জনের বিশেষ দল পাঠাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ECI-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বঙ্গভবন-সহ দিল্লির একাধিক ভবনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, যাচ্ছে ২০-২৫ জনের বাড়তি বাহিনী
বঙ্গভবন-সহ দিল্লির একাধিক ভবনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, যাচ্ছে ২০-২৫ জনের বাড়তি বাহিনী
দিল্লিতে অবস্থিত বঙ্গভবন-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হল। রাজ্য পুলিশের তরফে অতিরিক্ত দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ২০ থেকে ২৫ জনের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী দিল্লি পাঠানো হচ্ছে। এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক, একজন ইন্সপেক্টর, মহিলা পুলিশ কর্মী এবং র‍্যাফের সদস্যরা। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
আজ মাঝরাতেই এই বিশেষ দল দিল্লির উদ্দেশে রওনা দেবে। দিল্লিতে পৌঁছে তারা বঙ্গভবন-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ভবনগুলির নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নেবে। আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজ্য পুলিশ সূত্রে দাবি।
বঙ্গভবনে দিল্লি পুলিশের হঠাৎ তৎপরতা ঘিরে তীব্র ঠান্ডার মাঝেই সকাল থেকে চড়ছিল রাজধানীর পারদ৷ প্রতিবাদে সোমবার কালো শাল গায়ে জড়িয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে SIR নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, সূত্রের খবর সেই বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূলনেত্রী৷ কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোলেন একাধিক অভিযোগ৷
advertisement
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ‘‘ECI আমাদের অপমান করেছে৷ আমাদের কথা শোনেইনি৷ তাই আমরা বেরিয়ে এসেছি৷ দুঃখিত আপনার সঙ্গে দেখা করে জাস্টিস পেতে এসেছিলাম। ’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বঙ্গভবন-সহ দিল্লির একাধিক ভবনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, যাচ্ছে ২০-২৫ জনের বাড়তি বাহিনী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement