advertisement

অবশেষে বকেয়া ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা

Last Updated:

অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার ৷ শুধু তাই-ই নয় ৷

#কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার ৷ শুধু তাই-ই নয় ৷ একইসঙ্গে ১০ শতাংশ অতিরিক্ত অন্তর্বতীকালীন ভাতা দেওয়া হচ্ছে কর্মচারীদের ৷ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মিলবে ৷ অর্থাৎ মোট ডিএ-র পরিমাণ বাড়ছে ২৫ শতাংশ ৷
ডিএ মামলা নিয়ে একাধিকবার হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার ৷ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-এর বৈষম্য নিয়ে বারবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য ৷ অবশেষে, সেই সমস্ত বৈষম্যের ইতি পড়তে চলেছে ৷ বকেয়া ১৮ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে এই   ১০ শতাংশ অন্তর্বতীকালীন ভাতা  দেওয়া হবে ৷
advertisement
ডিএ এবং অন্তর্বতীকালীন ভাতা ঘোষণা করার জেরে ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া বেতন ছিল রাজ্য় সরকারের ৷ তা অবশেষে দিতে চলেছে রাজ্য সরকার ৷
advertisement
২০১৬ সালে অগাস্ট মাসের প্রথম তারিখ থেকেই সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷ এর ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের বেতনের ফারাক অনেকটা বেড়ে যায় । সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের । অন্যদিকে, রাজ্য আটকে ছিল পঞ্চম বেতন কমিশনে । সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর রাজ্য ও কেন্দ্রের কর্মচারীদের ডিএ-এর ফারাক বেড়ে দাঁড়িয়েছিল ৫৮% ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে বকেয়া ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement