SSC Recruitment: শিক্ষকের চাকরি পেয়েও হারালেন..ইউজিসি জানাল স্কুল সার্ভিস কমিশনকে! বাতিল সব
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তারপর ভুয়ো নথি দেওয়ার অভিযোগে দুই চাকরি প্রার্থী চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন।
কলকাতা: ভুয়ো নথি দেওয়ার অভিযোগে শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত। চলতি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েও চাকরি হারালেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া ২ চাকরি প্রার্থী।
ভুয়ো নথি দেওয়ার অভিযোগে দুই শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। চাকরি নেওয়ার সময় ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক ডিগ্রি পাওয়ার কথা বলেছিলেন ওই দু’জন৷ পরে স্কুল সার্ভিস কমিশন কে ইউজিসি জানায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয়।
advertisement
advertisement
তারপর ভুয়ো নথি দেওয়ার অভিযোগে দুই চাকরি প্রার্থী চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি তরফে চিঠি পাঠিয়ে দুই চাকরি প্রার্থীকে জানিয়ে দেওয়া হল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।
Location :
West Bengal
First Published :
Oct 18, 2025 1:52 PM IST









