advertisement

Pakistan Airstrikes on Afganistan: আফগানিস্থানে পর পর বিমানহানা..বোমা! সংঘর্ষ বিরতি মানলই না পাকিস্তান, ২ শিশু, ৩ ক্রিকেটার সহ শেষ ১০ আফগান নাগরিক

Last Updated:

প্রবীণ তালিবান নেতা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, ‘‘পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং পাকতিতা প্রদেশের ৩ জায়গায় বোমা ফেলেছে৷ আফগানিস্তানও এর জবাব দেবে৷’’

News18
News18
কাবুল: মাঝে ছিল ৪৮ ঘণ্টা৷ তারপর ফের আফগানিস্তানের উপরে হামলা শুরু করল পাকিস্তান৷
আফগানিস্তানের পাখতিকা প্রদেশে পাকিস্তানি বিমানহানায় ৩ আফগান ক্রিকেটার সহ ৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন করা চালানো হামলায় আফগানিস্তানের সীমান্ত এলাকা জুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০৷
বিবৃতি প্রকাশ করে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওই তিন ক্রিকেটার একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শারানা গিয়েছিলেন৷ উরগুনে ফেরার পরে তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ সেই অনুষ্ঠান স্থল টার্গেট করে পাক বায়ুসেনা হামলা চালায় বলে অভিযোগ৷ নিহত ৩ ক্রিকেটারের নাম কবীর, সিবঘআতুল্লা এবং হারুন৷ ওই হামলায় আরও ৫ জনেরও মৃত্যু হয়েছে৷
advertisement
advertisement
কাবুলে পাক বিমানহানার পরে গত এক সপ্তাহ ধরে নাগাড়ে চলছে সীমান্ত সংঘর্ষ৷ মাধে ৪৮ ঘণ্টার জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল দুই দেশ৷ তবে আফগানিস্তানের তালিবান সরকার দাবি করেছে, সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷
advertisement
প্রবীণ তালিবান নেতা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, ‘‘পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং পাকতিতা প্রদেশের ৩ জায়গায় বোমা ফেলেছে৷ আফগানিস্তানও এর জবাব দেবে৷’’
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিনের হামলায় কমপক্ষে ১০ জনসাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ ১২ জন আহত৷ মৃতদের মধ্যে ২ জন শিশু৷
advertisement
যদিও পাকিস্তানের তরফে জানানো হয়েছে, তাদের তরফে একেবারে টার্গেট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে৷ তাদের দাবি, এদিন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের স্থানীয় দল হাফিজ গুল বাহাদুর গ্রুপের ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলেছে তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Airstrikes on Afganistan: আফগানিস্থানে পর পর বিমানহানা..বোমা! সংঘর্ষ বিরতি মানলই না পাকিস্তান, ২ শিশু, ৩ ক্রিকেটার সহ শেষ ১০ আফগান নাগরিক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement