SSC non-teaching Staff Recruitment: এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগে সুখবর! আবেদনের সময়সীমা বাড়ল আরও ৫ দিন, জেনে নিন কবে লাস্ট ডেট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সময়সীমা ছিল ৩ ডিসেম্বর৷ তার পরিবর্তে বর্তমানে ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
কলকাতা: স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে আবেদনের সময়সীমা বাড়াল এসএসসি। আবেদন করার জন্য মিলবে আরও পাঁচ দিন সময়। সাম্প্রতিক সময় নবম-দশমের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার জন্য কয়েক দিন সার্ভার সমস্যা করেছিল। সেই কারণেই সময় সীমা বাড়ানো হয়েছে বলে দাবি এসএসসির।
শনিবারের পর আরও দুই লক্ষ আবেদন জমা পড়ে এখনও পর্যন্ত স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য ১০ লক্ষ আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রের খবর।
advertisement
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সময়সীমা ছিল ৩ ডিসেম্বর৷ তার পরিবর্তে বর্তমানে ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
advertisement
কিন্তু, কমিশনের অন্দর সূত্রের খবর, ২০১৬ সালের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় ১৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। ২০২৫-এ দাঁড়িয়ে যা প্রায় ৮ লক্ষ কম৷ অর্থাৎ, আগের প্রক্রিয়ার তুলনায় অর্ধেক৷
নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ এর তুলনায় কম আবেদনের জন্যই কি সময়সীমা বাড়ানো হল? জল্পনা চলছে এসএসসির অন্দরেই।
Location :
West Bengal
First Published :
Dec 01, 2025 4:42 PM IST









