advertisement

রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন শ্রীকান্ত মোহতা, গ্রেফতারির ২ বছর পর মিলল স্বস্তি

Last Updated:
#কলকাতা: অবশেষে রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন শ্রী ভেঙ্কটেশ ফিলমস-এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা৷ এ দিন সুপ্রিম কোর্ট থেকে শর্তাধীন জামিন পেয়েছেন তিনি৷ শারীরিক ভাবে অসুস্থ বলে দাবি করে আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন টলিউডের বিখ্যাত এই প্রযোজক৷
আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন শ্রীকান্ত মোহতা৷ তাঁকে ভুবনেশ্বরের জেলে নিয়ে রাখা হয়েছিল৷ শ্রীকান্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু৷ রোজভ্যালি কর্ণধারের অভিযোগ ছিল, বেশ কয়েকটি সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়ে রোজভ্যালির থেকে ২৪ কোটি টাকা নিয়েছিলেন শ্রীকান্ত৷ চুক্তি অনুযায়ী, সেই সিনেমাগুলি দেখানোর স্বত্ব পাবে রোজভ্যালির চ্যানেল৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সব সিনেমার স্বত্ব শ্রীকান্ত হস্তান্তর করেননি বলে অভিযোগ৷ দক্ষিণ কলকাতায় শ্রীকান্ত মোহতার অফিসে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই৷
advertisement
এর আগে একাধিকবার নিম্ন আদালতে শ্রীকান্ত মোহতার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করল৷ শ্রীকান্তের শারীরিক অসুস্থতার স্বপক্ষে বেশ কিছু নথি আদালতে জমা দেওয়া হয়েছিল৷ যা দেখে সন্তুষ্ট হয়েই শর্তাধীন জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত৷
advertisement
Sukanta Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন শ্রীকান্ত মোহতা, গ্রেফতারির ২ বছর পর মিলল স্বস্তি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement