advertisement

কলকাতা-ঢাকা উড়ান চালু স্পাইসজেটের

Last Updated:

প্রতিদিন বিমানের সব আসনই ভর্তি থাকবে বলে মনে করছে সংস্থা ৷

#কলকাতা: দেশের মধ্যে উড়ান সংখ্যা যেমন দিন দিন বাড়াছে লো-কস্ট এয়ারলাইন্স সংস্থা স্পাইসজেটের ৷ তেমনি দেশের গণ্ডি টপকে বিদেশেও বিমান পরিষেবা বাড়াতে উদ্যোগী সংস্থা ৷ ওমান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী এবং থাইল্যান্ডে আগেই বিমান-পরিষেবা চালু করেছিল স্পাইসজেট ৷ এবার ঘোষণা মতোই কলকাতা-ঢাকা বিমান পরিষেবা চালু করল সংস্থা ৷ টিকিটের দামও রাখা হয়েছে অত্যন্ত কম ৷ স্পাইসজেটের কলকাতা-ঢাকা রুটের টিকিটের দাম ৩৫৪৯ টাকা থেকে শুরু ৷
স্পাইসজেটের কলকাতা-ঢাকা বিমান পরিষেবা পাওয়া যাবে প্রতিদিন ৷ আপাতত ৭৮ আসনের ছোট বম্বার্ডিয়ার কিউ ৪০০  বিমানই চালাবে সংস্থা  ৷ বাংলাদেশের  বিমান বাংলাদেশ, নোভো, রিজোন্ট এবং ইউএস বাংলা ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই রুটে প্রতিদিন বিমান চালাচ্ছে ৷ তাই প্রতিযোগিতা যে অনেক বেশি, তা বলাই বাহুল্য ৷
তবে কলকাতা-ঢাকা রুটে বিমান চালানোর কথা ঘোষণার পর এখনও পর্যন্ত যাত্রীদের থেকে ভাল সাড়া পেয়েছে স্পাইসজেট ৷ বিমান সংস্থার দাবি, প্রথম উড়ানের সমস্ত টিকিট বুকড হওয়ার পাশাপাশি আগামী ১৫ দিনে এই রুটে টিকিটের চাহিদা অনেক বেশি ৷ প্রতিদিন বিমানের সব আসনই ভর্তি থাকবে বলে মনে করছে সংস্থা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা-ঢাকা উড়ান চালু স্পাইসজেটের
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement