আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেই বড় চমক দিল বিজেপি৷ নন্দীগ্রামের পাশাাপাশি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ সোমবার মোট ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব৷ ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার পর সোমবার বিরোধী দলনেতা বলেন, ‘‘দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। তিনি সিট চেঞ্জ করবেন। আগামিকাল কী হয় দেখুন!’’



