advertisement

South Calcutta Law College Case: দুপুর সাড়ে ৩ টে থেকে রাত ১০টা ৫০...কারা এসেছিল, কারা গিয়েছিল? নজরে ৭ ঘণ্টার CCTV ফুটেজ

Last Updated:

এদিন অভিযুক্তদের তিনজনের মধ্যে একজনের মোবাইল থেকে নির্যাতিতাকে ধর্ষণের ভিডিও পাওয়া গিয়েছে৷ ধর্ষণ করার সময়কার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তেরা৷ ঘটনার পরে যাতে নির্যাতিতা মুখে কুলুপ এঁটে বসে থাকেন, কোথাও একটাও কথা ফাঁস না করেন, তার জন্য ওই সময়কার দু’টি ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাক মেইল করা হয়েছিল৷ গত ২৬ জুন অভিযোগ পত্রে নির্যাতিতা স্পষ্ট লিখেছিলেন এই কথা৷

News18
News18
কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার খতিয়ে দেখা হচ্ছে ঘটনার দিন অর্থাৎ, ২৫ জুনের CCTV ক্যামেরার ফুটেজ৷ ওই কলেজের উপাধ্যক্ষ আগেই জানিয়েছিলেন, কলেজের একাধিক জায়গায় CCTV ক্যামেরা লাগানো রয়েছে৷ এবার তদন্তের স্বার্থে সেই সমস্ত ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল পুলিশ৷ জানা গিয়েছে, ঘটনার দিনের দুপুর সাড়ে ৩ টে থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত প্রায় ৭ ঘণ্টার CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতা নিজের অভিযোগ পত্রে বিকেলের পর থেকে ঘটনাক্রম উল্লেখ করেছেন৷ সেই ঘটনাক্রমের সঙ্গে CCTV ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে৷
অভিযোগ পত্রে জানিয়েছেন, সন্ধে সাড়ে ৭ টা থেকে রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত প্রথম ইউনিয়ন রুমে ও তারপরে গার্ড রুমে তাঁর উপরে অত্যাচার চালানো হয়৷ ঠিক সেই সময় কারা কলেজে ঢুকেছিল, ঘটনাস্থলের আশেপাশে যাদের দেখা গেছে তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অতন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা৷
advertisement
advertisement
এছাড়াও, সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের সামনে লাগানো হচ্ছে সিসিটিভি। মূলত ইউনিয়ন রুম এবং তারপরে নিরাপত্তা আধিকারিকদের ঘর, দুটি জায়গাকেই সিকিওর করার জন্য এই সিসিটিভি লাগানো হচ্ছে। ইতিমধ্যেই এই দুটি ঘরকে সিল করেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফেই সিসিটিভি লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে৷
advertisement
এদিন অভিযুক্তদের তিনজনের মধ্যে একজনের মোবাইল থেকে নির্যাতিতাকে ধর্ষণের ভিডিও পাওয়া গিয়েছে৷ ধর্ষণ করার সময়কার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তেরা৷ ঘটনার পরে যাতে নির্যাতিতা মুখে কুলুপ এঁটে বসে থাকেন, কোথাও একটাও কথা ফাঁস না করেন, তার জন্য ওই সময়কার দু’টি ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাক মেইল করা হয়েছিল৷ গত ২৬ জুন অভিযোগ পত্রে নির্যাতিতা স্পষ্ট লিখেছিলেন এই কথা৷
advertisement
শুধু তাই নয়, তাঁকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে বলা হয়েছিল, এরপর থেকে তাঁকে যখন যেখানে ডাকা হবে, তখন সেখানে পৌঁছে যেতে হবে৷ একটু এদিক থেকে ওদিক হলেই ফাঁস করে দেওয়া হবে সেই ভিডিও৷ এবার অভিযুক্তদের একজনের মোবাইল থেকে সেই ভিডিও উদ্ধার করল পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: দুপুর সাড়ে ৩ টে থেকে রাত ১০টা ৫০...কারা এসেছিল, কারা গিয়েছিল? নজরে ৭ ঘণ্টার CCTV ফুটেজ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement