advertisement

South Calcutta Law College Case: ‘শরীরে নখের টাটকা আঁচড়’! কেমন সেই ক্ষত...কসবা কাণ্ডে আদালতে নস্যাৎ হয়ে যেতে পারে মনোজিতের যাবতীয় দাবি

Last Updated:

এর আগে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাতেও তার বয়ানের সঙ্গে মিল পাওয়া গিয়েছিল৷ সেই রিপোর্টে, নির্যাতিতার গোপনাঙ্গে ক্ষত, শরীরে কামড়ের দাগ ও আঁচড়ের দাগ মিলেছিল৷

News18
News18
কলকাতা: আরও বিপদে পড়তে চলেছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র৷ নতুন ডাক্তারি রিপোর্টে তাঁর শরীরে এমন কিছু নিশান পাওয়া গিয়েছে, যার জেরে আদালতে তার সমস্ত দাবি নস্যাৎ হয়ে যেতে পারে৷ গত ২৫ জুন প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজেরই গার্ডরুমের ভিতরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে৷ নির্যাতিতা তাঁর বয়ানে গোটা ঘটনাক্রমের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন৷ জানিয়েছেন, এই অত্যাচারে মনোজিতের তালে তাল মিলিয়ে তাকে সাহায্য করেছে সাউথ ক্যালকাটা ল কলেজের আরও দুই ছাত্র জাইব এবং মনোজিৎ৷ পরে ব্ল্যাকমেইল করার জন্য ধর্ষণের সময়কার ভিডিও তুলে রাখা হয়েছিল, যা পরে এক অভিযুক্তের মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ৷
পিটিআই সূত্রের খবর, ডাক্তারি পরীক্ষায় মনোজিৎ মিশ্রের শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ মিলেছে৷ এই আঁচড়ের দাগগুলো টাটকা৷ আঁচড়ের দাগের ধরন দেখে মনে করা হচ্ছে, ধর্ষণের সময় বাধা দিতে গেলেই এমন আঁচড়ের দাগ দেখা যায় অভিযুক্তের শরীরে৷
advertisement
advertisement
পিটিআই-কে ওই পুলিশ সূত্র জানিয়েছে, ‘‘মনোজিতের শরীরে কিছু ক্ষত পাওয়া গিয়েছে৷ আঁচড়ের দাগ৷ এই দাগগুলো টাটকা৷ কোনও মানুষ যখন বাধার সম্মুখীন হয় তখনই তার শরীরে এমন ক্ষত দেখতে পাওয়া যায়৷’’
এর আগে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাতেও তার বয়ানের সঙ্গে মিল পাওয়া গিয়েছিল৷ সেই রিপোর্টে, নির্যাতিতার গোপনাঙ্গে ক্ষত, শরীরে কামড়ের দাগ ও আঁচড়ের দাগ মিলেছিল৷
advertisement
এছাড়া, কলেজের সিসিটিভি ফুটেজেও নির্যাতিতা ছাত্রীকে জোর করে কলেজের ভিতরে নিয়ে যাওয়ার ফুটেজ পেয়েছে পুলিশ৷
কসবা কাণ্ডের তদন্ত করছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল৷ এর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে এসেছে৷ জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ৷ ফোনে কী কথা হয়েছিল তা নিয়ে ভাইস প্রিন্সিপালকে ২ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷
advertisement
এছাড়া, ঘটনার সময় অপর অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷
advertisement
প্রথম দফা জবরদস্তির সময় নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয় বলে অভিযোগ পত্রে জানিয়েছিলেন ওই ছাত্রী৷ সেই সময় জাইবকে দিয়ে ইনহেলার কিনতে পাঠায় মনোজিৎ৷ পরে ইনহেলার নিয়ে সুস্থ হওয়ার পরেও নির্যাতিতাকে বেরতে দেওয়া হয়নি কলেজ থেকে৷ বরং তাকে জোর করে কলেজে ঢুকিয়ে গার্ডরুমে নিয়ে গিয়ে চলে অত্যাচার৷
যদিও আদালতে মনোজিতের আইনজীবী দাবি করেছেন, ধর্ষণ নয়, সেদিন যা হয়েছিল উভয়পক্ষের সম্মতিক্রমেই হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: ‘শরীরে নখের টাটকা আঁচড়’! কেমন সেই ক্ষত...কসবা কাণ্ডে আদালতে নস্যাৎ হয়ে যেতে পারে মনোজিতের যাবতীয় দাবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement