advertisement

Amit Shah at Sourav Ganguly's residence: অমিত শাহকে মা চণ্ডীর দর্শন করালেন সৌরভ, রাজনীতি নয়, কী আলোচনা হল দু' জনের?

Last Updated:

বাড়িতে ঢুকে সৌরভ, ডোনা, স্নেহাশিস এবং সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গে আলাপের পর বাড়ির তিনতলার ঠাকুরঘরে যান অমিত শাহ৷

অমিত শাহের আপ্যায়নে সৌরভ৷ Photo-ANI
অমিত শাহের আপ্যায়নে সৌরভ৷ Photo-ANI
#কলকাতা: সৌরভের বাড়িতে গিয়ে শুধু নৈশভোজ সারা এবং আড্ডা নয়, গঙ্গোপাধ্যায় বাড়ির ঠাকুরঘরও দর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিসিসিআই সভাপতির বাড়ির আরাধ্য দেবী মা চণ্ডীর মূর্তিও দর্শন করে প্রণাম করেন অমিত শাহ৷
তবে সূত্রের খবর, এ দিনের আলোচনায় সৌরভের সঙ্গে রাজনীতি সংক্রান্ত কোনও কথাই হয়নি অমিত শাহের৷ মূলত দেশের কোভিডের কারণে দেশে তৈরি হওয়া সঙ্কট এবং তা অতিক্রম করে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে ভারতে, তা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় বিসিসিআই প্রেসিডেন্টের৷
advertisement
advertisement
শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ৷ বাড়িতে ঢুকে সৌরভ, ডোনা, স্নেহাশিস এবং সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গে আলাপের পর বাড়ির তিনতলার ঠাকুরঘরে যান অমিত শাহ৷ সৌরভই তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে মা চণ্ডীর মূর্তির দর্শন করান৷ বহু বছর ধরেই গঙ্গোপাধ্যায়ের আরাধ্য দেবী মা চণ্ডী৷ সৌরভ যখন খেলতেন, এই ঠাকুরঘরে বসেই প্রার্থনা করতেন তাঁর মা নিরূপাদেবী৷
advertisement
সূত্রের খবর, আলোচনা চলাকালীন সৌরভের স্বাস্থ্য নিয়েও খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পাশাপাশি, সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের উচ্ছ্বসিত প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
মোটামুটি পঞ্চাশ মিনিট মতো এ দিন সৌরভের বাড়িতে ছিলেন অমিত শাহ৷ মা চণ্ডীর দর্শন সেরে নৈশভোজে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বাঙালি সব পদই তৃপ্তি করে খান তিনি৷ তবে অমিত শাহের মন জয় করে নেয় সৌরভের বাড়িতে রান্না করা ধোকার ডালনা৷ সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তদারকিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সব পদ রান্না করা হয়৷ সবশেষে বেহালার একটি বিখ্যাত মিষ্টি বিপণী থেকে আনা মিষ্টি দইও তৃপ্তি করে খান অমিত শাহ৷ প্রসঙ্গত, অমিত শাহ সৌরভের বাড়ি যাবেন শুনে তাঁকে মিষ্টি দই খাওয়ানোর জন্য সৌরভকে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah at Sourav Ganguly's residence: অমিত শাহকে মা চণ্ডীর দর্শন করালেন সৌরভ, রাজনীতি নয়, কী আলোচনা হল দু' জনের?
Next Article
advertisement
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
  • এসআইআর মামলায় বড় আপডেট!

  • নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব

  • সুপ্রিম কোর্টে জানাল কমিশন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement