advertisement

ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!

Last Updated:

নওশাদ জানিয়েছেন, এ দিনের বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

Rapid Read
আলিমুদ্দিনে স্ট্রিটে সিপিএমের সদর দফতরে আলোচনার পর বেরিয়ে আসছেন নওশাদ সিদ্দিকি৷
আলিমুদ্দিনে স্ট্রিটে সিপিএমের সদর দফতরে আলোচনার পর বেরিয়ে আসছেন নওশাদ সিদ্দিকি৷
আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়তেই আগ্রহী আইএসএফ৷ এ দিন আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে জোট নিয়ে একদফা আলোচনার পর এমনই দাবি করেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি৷ কথা হয়েছে আসন সমঝোতা নিয়ে৷ তবে জোট নিয়ে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নওশাদ৷
নওশাদ জানিয়েছেন, এ দিনের বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ যদিও এ দিনের বৈঠক নিয়ে সিপিএম অথবা বামেদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
আইএসএফ বিধায়ক নওশাদ জানিয়েছেন, বেশ কয়েক মাস আগেই বামেদের পাশাপাশি কংগ্রেসকেও জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা৷ যদিও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ তবে বামেদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলায় এর আগেও বেশ কয়েকবার জোট নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নওশাদ৷
advertisement
advertisement
আইএসএফ চেয়ারম্যান বলেন, জোট গঠন কীভাবে সম্ভব, ‘কোন দল কোন আসনে লড়লে ভাল ফল করা সম্ভব এসব নিয়েই আলোচনা হয়েছে৷ আমরা কতগুলি আসনে লড়তে চাই সেটাও জানিয়েছি৷ সবমিলিয়েই আলোচনা হয়েছে৷’
এর সঙ্গেই নওশাদ যোগ করেছেন, ‘আমরা কতগুলি আসনে লড়লাম, কে কত বেশি আসন পেল সেটা গুরুত্বপূর্ণ নয়৷ আমাদের লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে হারানো৷ তার জন্য যে দল যে আসনে লড়লে ভাল ফল করা সম্ভব, সেটা নিয়েই কথা হয়েছে৷’
advertisement
২০২১-এর বিধানসভা নির্বাচনেও বাম, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ৷ সেবার বাম, কংগ্রেস খাতা খুলতে না পারলেও ভাঙড় কেন্দ্র থেকে জিতে জোটের মুখরক্ষা করেছিলেন নওশাদ নিজে৷ তবে অতীতে জোট হলেও বামেদের শরিক দলগুলির কয়েকটি কেন্দ্রে আইএসএফ-এর বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিয়েছিল৷ আলোচনায় আইএসএফ-এর পক্ষ সে বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নওশাদ৷
advertisement
সহ প্রতিবেদন- কল্যাণ মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement