advertisement

অসুস্থ পরিচারিকাকে হাসপাতালে রেখে বেপাত্তা বাড়ির কর্তা ! সাহায্যে এগিয়ে আসে কলকাতা পুলিশ

Last Updated:
#কলকাতা: কথায় আছে কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি ! ঠিক এমনটাই যেন ঘটল সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ এতদিন যে বাড়ির কাজই মন দিয়ে করে চলেছিলেন, সেই বাড়ির লোকই বিপদের মুখে ফেলে বেপাত্তা ! ঘটনাটি ঘটেছে শহর কলকাতায় ৷
সন্ধ্যার পরিবার বলতে কেউ নেই ৷ যে বাড়িতে কাজ করতেন, সেটাই ছিল পরিবারের মতো ৷ কিন্তু বিপদের মুখে পড়তেই পরিবার ভেবে আসা, বাড়ির কর্তা-কত্রীদের যেন মুখের মুখোশ খসে পড়ল ৷ বিপদের মুখে সন্ধ্যাকে ফেলে একেবারে বেপাত্তা মালিক !
কিছুদিন আগেই সন্ধ্যার টিউমার ধরা পড়েছে ৷ অসুস্থ সন্ধ্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও করেছিলেন বাড়ির কর্তা ৷ কিন্তু হাসপাতালে ভর্তির সময় দিলেন ভুল ঠিকানা ও ভুল ফোন নম্বর ৷ অগত্যা, কোনও পরিতায় না পেয়ে হাসপাতালের লোকজন চিকিৎসা থামিয়ে হাসপাতাল থেকে পত্রপাঠ বিদায় দিলেন সন্ধ্যাকে ৷ প্রায় বাধ্য হয়েই হাসপাতাল থেকে ডিসার্জ দেওয়া হয় সন্ধ্যাকে ৷
advertisement
advertisement
হন্যে হয়ে ঘুরছিলেন সন্ধ্যা ৷ হাতে দুটি জলের বোতল ৷ পরিত্রাতা হয়ে সাহায্যের জন্য এগিয়ে এল কলকাতা পুলিশ৷  অবশেষে উদ্যোগী কলকাতা পুলিশ ৷ ফের মেডিক্যালে ভর্তি পরিচারিকার ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুস্থ পরিচারিকাকে হাসপাতালে রেখে বেপাত্তা বাড়ির কর্তা ! সাহায্যে এগিয়ে আসে কলকাতা পুলিশ
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement