advertisement

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তী

Last Updated:

তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়।

#কলকাতা: প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা এবং সিপিআইএম সেন্ট্রাল কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী৷ করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ বাবার অসুস্থতার কথা জানিয়ে মেয়ে উষসী নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন৷ প্রবীণ এই নেতা ও প্রাক্তন মন্ত্রীর ফুসফুসে সংক্রমণ ছিল৷ এর ফলে আগেও তিনি বহুবার সমস্যায় ভুগেছেন৷
সম্প্রতি অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার  বেশ কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল বলে জানা গিয়েছিল। ৩০ জুলাই বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুর ১.৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা ৷  শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement