Matrimonial Sites: ম্যাট্রিমনিয়াল সাইটে আগ্রহী? নিউ টাউনে যা ঘটল, এবার থেকে খুব সাবধান!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Matrimonial Sites: পুলিশ সূত্রে খবর, হাতিয়ার রবীন্দ্র নজরুল নগরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে ২০১৮ সালে একটি অনলাইন ম্যাট্রিমনিয়ল সাইটে পরিচয় হয়।
#কলকাতা: অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয় করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক। অভিযুক্ত নাবেদ হুসেনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হাতিয়ার রবীন্দ্র নজরুল নগরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে ২০১৮ সালে একটি অনলাইন ম্যাট্রিমনিয়ল সাইটে (ভারত ম্যাট্রিমনি) পরিচয় হয় বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা নাবেদ হুসেনের। বেশকিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমালাপ চলে। সেই সময় ওই যুবক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাস করে বলে অভিযোগ।
advertisement
advertisement
পরে ওই যুবতী যুবককে বিয়ে করতে বললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে বলে থানায় অভিযোগ জানায় যুবতী। ঘটনার তদন্ত শুরু করে গতকাল অভিযুক্ত নাবেদ হুসেনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। আজ অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে।
Location :
First Published :
Dec 24, 2021 3:28 PM IST










