Sandeshkhali: ইডি আধিকারিকদের উপরে হামলা, ঘটনার সাতদিন পরে সন্দেশখালি কাণ্ডে অবশেষে গ্রেফতার, ফুটেজ দেখে শনাক্ত দু’জন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।
দক্ষিণবঙ্গ: সন্দেশখালির সরবেড়িয়া কাণ্ডে ইডি-র অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করল নেজাট থানার পুলিশ৷ দুই ধৃতের নাম মাহাবুর মোল্লা ও সুকমল সর্দার৷ নেজাট থানা এলাকার একটি মাছের ভেড়ির অলা ঘর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি-র উপরে হামলার ভিডিও ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছিল৷ বৃহস্পতিবার ভোর রাতে এই দু’জনকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জনিয়েছে, ধৃত দু’জন ভেরি এলাকায় লুকিয়ে ছিলেন৷ দু’জনেরই বাড়ি সরবেড়িয়া এলাকায়৷
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।
আরও পড়ুন: বিরাট প্রতাপ, ভেড়ির ‘বাদশা’! একসময়ের বাম থেকে এখন তৃণমূল, এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?
জানা গিয়েছে, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল
এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। গাড়িতেও চলে ভাঙচুর। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।
Location :
West Bengal
First Published :
Jan 12, 2024 3:06 PM IST










