advertisement

RSS Worker tortured for joining TMC in Tripura: আরএসএস ছেড়ে কেন তৃণমূলে? ত্রিপুরায় যুবককে বিবস্ত্র করে অত্যাচার, অভিযুক্ত বিজেপি

Last Updated:

তৃণমূলের অভিযোগ, সুদীপ দেব নামে ওই যুবক ত্রিপুরায় আরএসএস-এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন (Tripura RSS Worker brutaly tortured for joining TMC)৷

#কলকাতা: আরএসএস ছেড়ে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন৷ আর সেই রাগ থেকেই ত্রিপুরার (Tripura) এক তরুণ আরএসএস কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে (RSS Worker tortured for joining TMC in Tripura)৷ গুরুতর আহত ওই যুবককে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব৷ এ দিন সন্ধ্যার বিমানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে কলকাতায় নিয়ে আসা হয় সুদীপ দেব নামে ওই যুবককে৷
তৃণমূলের (TMC) অভিযোগ, সুদীপ দেব নামে ওই যুবক ত্রিপুরায় আরএসএস-এর (RSS) ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন৷ সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল সুদীপের৷ যদিও পুলিশ অনুমতি না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাতিল করতে হয়৷
advertisement
advertisement
অভিযোগ, সুদীপ তৃণমূলে যোগ দেবেন জানতে পেরেই গত সোমবার তাঁকে তুলে নিয়ে যায় বিজেপি এবং আরএসএস-এর বাহিনী৷ আটকে রেখে তাঁর উপরে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন সুদীপ৷ বিবস্ত্র করে সুচ ফুটিয়ে অত্যাচারের পাশাপাশি ওই যুবকের গোপনাঙ্গ এবং পায়ুদ্বারেও সজোরে একাধিকবার লাথি মারা হয় বলে অভিযোগ৷ যার ফলে সুদীপের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়৷
advertisement
সুদীপের দাবি, যেখানে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কোনওক্রমে পালিয়ে আসেন তিনি৷ এর পর দীর্ঘ পথ হেঁটে এসে স্থানীয় কিছু আদিবাসী মানুষের থেকে সাহায্য পান৷ বিষয়টি জানতে পেরে সুদীপের সঙ্গে যোগাযোগ করে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব৷ ঘটনার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়৷
বিষয়টি জানতে পেরে ফোনে সুদীপের সঙ্গে কথাও বলেন অভিষেক৷ আক্রান্ত ওই যুবক যেহেতু ত্রিপুরায় থেকে চিকিৎসা করাতেও ভয় পাচ্ছিলেন, তাই তাঁকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছন সুদীপ৷ যদিও এই ঘটনায় এখনও বিজেপি বা আরএসএস-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RSS Worker tortured for joining TMC in Tripura: আরএসএস ছেড়ে কেন তৃণমূলে? ত্রিপুরায় যুবককে বিবস্ত্র করে অত্যাচার, অভিযুক্ত বিজেপি
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement