Higher Secondary 2026: উচ্চমাধ্যমিক দিয়ে বেরোতেই মা শাশুড়ির টানাটানি, গুসকরার স্কুলে টান টান নাটক! কোন বাড়িতে ফিরলেন ছাত্রী?
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে উচ্চমাধ্যমিক দিতে এসেছিলেন ওই ছাত্রী৷ হাজির হন তাঁর নিজের মা-ো?
মা টানছে এক হাত ধরে। অন্যহাত ধরে টান শাশুড়ির। মাঝে পড়ে প্রাণান্তকর অবস্থা মহিলা পরীক্ষার্থীর। আর এই দৃশ্য দেখে অবাক সবাই!
উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মা শাশুড়ির টানাটানিতে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। প্রাথমিক চিকিৎসার পর শেষে শ্বশুরবাড়িতেই ফিরলেন ছাত্রী। ভালোবেসে নিজের পছন্দের যুবককে বিয়ে করে ১৫ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে মা ও শাশুড়ির টানাপোড়েনের মাঝে পড়লেন ওই ছাত্রী।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গুসকরা পি পি ইন্সটিটিউশন পরীক্ষা কেন্দ্রের বাইরে মা ও শাশুড়ির টানাটানি এখন এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। মা ও শাশুড়ির টানাটানিতে অসুস্হ হয়ে পড়েন তিনি। তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি পর্যন্ত করতে হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান ওই ছাত্রী। শেষ পর্যন্ত তিনি নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতেই ফিরে যান বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
গুসকরা গার্লস হাই স্কুলের ওই ছাত্রী দিশা সাউ দু’সপ্তাহ আগে গুসকরা শহরেরই এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। ছাত্রীর বাবা মা এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বলে অভিযোগ। যদিও ছাত্রীর শাশুড়ির দাবি, দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলেই বিয়ে ঠিক হয়েছিল।
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিতে শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে আসে ছাত্রী। স্বামী তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে যান। অভিযোগ, পরীক্ষা শেষের পর বাইরে বেরোতেই তাঁর মা তাঁকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান। বৌমাকে বাড়ি নিয়ে যেতে আসরে নামেন ছাত্রীর শাশুড়িও৷ ছাত্রীকে নিয়ে শুরু হয় মা-শাশুড়ির টানাটানি। ছাত্রী যেতে না চাইলে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে মাথায় চোট পান। সঙ্গে সঙ্গেই তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতাল চত্বরেও দুই পরিবারের মধ্যে বচসার ঘটনা ঘটে।
advertisement
চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ছাত্রীকে স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতে ফিরে যান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2026 4:28 AM IST











