advertisement

Shyambazar Accident: পড়িয়ে ফিরছিলেন ৭২ বছরের গৃহশিক্ষক, ধাক্কা মেরে বুকের উপর দিয়ে চলে গেল মিনিবাস! শ্যামবাজারে দুই বাসের রেষারেষিতে মৃত্যু পথচারীর!

Last Updated:

Shyambazar Accident: শ্যামবাজারে হাওড়া রুটের মিনিবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু, চালক ও কন্ডাক্টর পলাতক। পুলিশ তদন্তে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ চলছে। এলাকায় চাঞ্চল্য।

News18
News18
রাস্তা পেরোচ্ছিলেন, পিষে দিল বাস! মর্মান্তিক মৃত্যু গৃহশিক্ষকের। ইংরেজির শিক্ষক ছিলেন তিনি। শ্যামবাজার এলাকায় পড়াতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফেরা হল না আর। বাসের রেষারেষির শিকার হলেন তিনি।
মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ দাস। বয়স আনুমানিক ৭২ বছর। পেশায় ইংরেজি গৃহশিক্ষক। বাড়ি বড়বাজার এলাকায়। ২৪ নম্বর ওয়ার্ডের ১০/৭ নন্দলাল রায় লেনের বাসিন্দা। রাস্তা পেরোতে করতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ ধরে অনুসন্ধান করার পর দেখা যায় ঘাতক বাসটিকে।  শ্যামপুকুর থানায় বাসটি রয়েছে।
advertisement
advertisement
শ্যামবাজার এভি স্কুলের সামনে সন্ধ্যে সাতটা থেকে সাতটা পাঁচের মধ্যে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। দুই বাসের রেষারেষির মাঝখানে পড়েন এক পথচারী। অভিযোগ, শ্যামবাজার–হাওড়া রুটের একটি মিনিবাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে হাত-ফসকে সামনে পড়ে যাওয়া পথচারীর উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসের চালক আর কন্ডাক্টর পালিয়ে গিয়েছে।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে বাসটিকে শনাক্ত করা যাচ্ছিল না। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। একে একে প্রকাশ্যে আসে সবটা কিছুক্ষণের মধ্যেই। নিকটবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালকের সন্ধানে তৎপর হয়েছে তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shyambazar Accident: পড়িয়ে ফিরছিলেন ৭২ বছরের গৃহশিক্ষক, ধাক্কা মেরে বুকের উপর দিয়ে চলে গেল মিনিবাস! শ্যামবাজারে দুই বাসের রেষারেষিতে মৃত্যু পথচারীর!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement