advertisement

Central Metro Agitation: আর হোটেলে পচতে হবে না, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো শুরু হল...

Last Updated:

Central Metro Agitation: বউবাজারে দুর্গা পিতুরি লেনে ১১টি বাড়ি থেকে মোট ৫২ জন আবাসিককে হোটেলে সরানোর ঘটনায় উত্তপ্ত এলাকা। শুক্রবার সকালে মেট্রোরেল আধিকারিককে ঘিরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চলেছে বিক্ষোভ।

আর হোটেলে পচতে হবে না, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো শুরু হল...
আর হোটেলে পচতে হবে না, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো শুরু হল...
কলকাতা: সমস্যার সমাধান। হোটেল আর থাকতে হবে না। বউবাজারে দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো হবে। এলাকায় মেট্রোর কাজ শুরু হচ্ছে নিশ্চিত ভাবেই। জল বেরনো পুরোপুরি বন্ধ। আর কোনও বাধা নেই বলেই জানা গিয়েছে।
বউবাজারে দুর্গা পিতুরি লেনে ১১টি বাড়ি থেকে মোট ৫২ জন আবাসিককে হোটেলে সরানোর ঘটনায় উত্তপ্ত এলাকা। শুক্রবার সকালে মেট্রোরেল আধিকারিককে ঘিরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চলেছে বিক্ষোভ। বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করে রেখেছিলেন স্থানীয়রা। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা, ধস্তাধস্তি চলে। টিকিট মেশিনের সামনে বসে পড়েছিলেন এলাকাবাসী। যাত্রীরাও ছিলেন সমস্যায়।
advertisement
advertisement
মেট্রোরেল আধিকারিক জানিয়েছিলেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে। এর পর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আসতে পারবে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, অগাস্টের ২৬ তারিখ তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজের জন্য। ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে৷ কিন্তু গতকাল রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয়। আর কতদিন এ ভাবে চলবে? ক্ষোভ তাঁদের। সাংসদ, বিধায়ক থেকে রাজ্য সরকার— এলাকার বাসিন্দাদের কথা কেউই ভাবেনি। অভিযোগ তাঁদের।
advertisement
এই অভিযোগের প্রেক্ষিতে কী বলছেন স্থানীয় কাউন্সিলর? তাঁর দাবি, “কে কী বলছে বলতে পারব না। তবে এটা বলতে পারি, এখানকার মানুষ খুব সমস্যায় আছে। বেশি কথা বলব না। কারণ কথা উপরের লোকের নজরে পড়তে হয়। এখানে রেল, রাজ্য সরকার থেকে প্রশাসন কেউ তো দায়িত্ব নেবে! আমি কাউন্সিলর আমার সীমিত ক্ষমতা।”
advertisement
তিনি আরও জানান, বিধায়ক এসেছিলেন। কিন্তু বাড়ির ভিত নড়ে গিয়েছে, এটা কর্তৃপক্ষের দেখার কথা। রাজ্যেরও ভূমিকা থাকা উচিত। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট দিয়েছে তা দিনের আলো দেখুক, আর্জি কাউন্সিলরের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Metro Agitation: আর হোটেলে পচতে হবে না, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো শুরু হল...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement