advertisement

মাছ বা ডিম ভাত নয়, বিজেপির মিছিলে খিচুড়ি, এর পিছনে কাজ করছে কোন রাজনীতি?

Last Updated:

২০২১- এর লক্ষ্যে খাবারেও কি তাহলে হিন্দুত্ববাদী ভাবনা উসকে দিতে চাইছে বিজেপি? কথায়-খানায় প্রশ্নটা উঠে গেল রোববারের কলকাতায়।

#কলকাতা: ডিম-ভাত নয়। মাছে-ভাতে বাঙালিও নয়। গেরুয়া শিবিরের ভোজ সাদামাটা খিচুড়িতে। আমিষ নয়, শাহের সমাবেশে নিরামিষ খিচুড়িতেই শাহি খানা। খাবারেও কি রাজনৈতিক ভাবনার ছাপ? বিজেপি কর্মী-সমর্থকরা অকপট, রামের শিষ্যদের জন্য নিরামিষই সেরা।
চালে-ডালে গরম গরম খিচুড়ি ৷ কলকাতায় অমিত শাহের  সমাবেশ। সকাল সকাল কর্মীদের নিরামিষ খিচুড়ি ভোজ ৷ পাত পড়তে না পড়তেই, চেটেপুটে সাফ ৷ বছরের পর বছর, বামেদের ব্রিগেডে দেখা যেত মাছ-ভাত। কখনও মাংস। সমর্থকরাই রেঁধেবেড়ে খেতেন।
বামেদের মাছভাতের রীতি পিছনে ফেলে ২১ জুলাই তৃণমূলের সমাবেশের সঙ্গে জুড়ে গিয়েছে ডিম ভাত ৷ গেরুয়া শিবিরের কিন্তু নিরামিষেই ভরসা ৷ ক্যামেরার সামনে নেতাদের ব্যাখ্যা অবশ্য একটু আলাদা। বিজেপি নেতা সায়ন্তন বসুর কথায়, ‘বিজেপি কর্মীদের জন্য খিচুড়ি ভোজ ৷ আম-আদমির খাবার খিচুড়ি ৷ কম পয়সায় সর্বগুণসম্পন্ন খাবার ৷ পুষ্টিগুণের জন্যই খিচুড়ির ব্যবস্থা ৷’
advertisement
advertisement
বাম মিছিলে মাছ-ভাত,তৃণমূলের ডিম-ভাত ৷ এবার বিজেপির মিছিলে খিচুড়ি ৷ মুখে রামনাম আর পাতে খিচুড়ি। ২০২১- এর লক্ষ্যে খাবারেও কি তাহলে হিন্দুত্ববাদী ভাবনা উসকে দিতে চাইছে বিজেপি?  কথায়-খানায় প্রশ্নটা উঠে গেল রোববারের কলকাতায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাছ বা ডিম ভাত নয়, বিজেপির মিছিলে খিচুড়ি, এর পিছনে কাজ করছে কোন রাজনীতি?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement