advertisement

Jadavpur University: রামনবমী পালন নয় যাদবপুরে, অনুমতি দিয়েও গভীর রাতে প্রত্যাহার...হাইকোর্টের পথে সংগঠন

Last Updated:

শুরু থেকেই এই অনুমতি প্রত্যাহারের দাবি জানিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই৷ কলা বিভাগের এসএফআই নেতৃত্বাধীন ছাত্র সংসদ আফসু-র পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়৷

কলকাতা: অনুমতি দেওয়ার পরেও শেষমেশ গভীর রাতে ক্যাম্পাসে রামনবমী পালনের অনুমতি প্রত্যাহার করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ মঙ্গলবার গভীর রাতে অনুমতি প্রত্যাহার করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে৷ আচমকা নোটিস জারি করে অনুমতি বাতিল করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু৷
শুরু থেকেই এই অনুমতি প্রত্যাহারের দাবি জানিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই৷ কলা বিভাগের এসএফআই নেতৃত্বাধীন ছাত্র সংসদ আফসু-র পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়৷
রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, ক্যাম্পাসে রামনবমী পালনের জন্য লিখিত ভাবে আবেদন জানিয়েছিলেন প্রায় ১২০ জন পড়ুয়া৷ কিন্তু, পরবর্তী কালে জানা যায়, তাঁদের মধ্যে কয়েকজনের অনুমতি না নিয়েই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া, রামনবমী পালন করলে ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা জারি হতে পারে বলে মত প্রকাশ করেছেন ছাত্রছাত্রীদের একাংশ৷
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের মতো লোকসভাতেও নজরদারি রাজ্যপালের! ভোটের আগেই চলে যাচ্ছেন কোচবিহার
এরপরেই অনুমতি বাতিলের সিদ্ধান্ত৷ প্রসঙ্গত, এই সবের আগে বিশ্ববিদ্যালয়ের ডিনদের তৈরি একটি কমিটি রামনবমী পালনে সম্মতি দিয়েছিল৷ কমিটির বক্তব্য ছিল ক্যাম্পাসে দুর্গাপুজো , সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, ইফতার হয়। তাই রামনবমী পালনে বাধা দেওয়ার যুক্তি নেই।
তবে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের নেতৃত্বেরা মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সরস্বতী পুজো থেকে ইফতার পার্টি সবকিছুই সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত হলেও কেন রামনবমী পালন করার অনুমতি দিতে দ্বিচারিতা? প্রশ্ন তুলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: রাজস্থানকেও হার মানাচ্ছে কলকাতা! কাঠফাটা রোদ…হাঁসফাঁস গরম! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ…কালবৈশাখী কি আসবে?
ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই রামনবমী অনুমতি দিয়ে প্রত্যাহারের প্রতিবাদে আগামিকাল তারা কলকাতা হাইকোর্ট নজরে বিষয়টি আনবেন। এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রামনবমীতে অনুমতি প্রত্যাহার নিয়েও মুখ খুলেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: রামনবমী পালন নয় যাদবপুরে, অনুমতি দিয়েও গভীর রাতে প্রত্যাহার...হাইকোর্টের পথে সংগঠন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement