advertisement

Rajib Banerjee Prasun Banerjee: রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘর ওয়াপসি' কাঁটা? 'গদ্দারদের ঢুকতে দেব না' তীব্র হুঁশিয়ারি তৃণমূল সাংসদের...

Last Updated:

২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফের কটাক্ষের শিকার রাজীব বন্দ্যোপাধ্যায়
ফের কটাক্ষের শিকার রাজীব বন্দ্যোপাধ্যায়
#হাওড়া: বিজেপি ছেড়ে তৃণমূলের ঘরে ফিরেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ( Rajib Banerjee Prasun Banerjee)। কিন্তু বিজেপি শিবিরের পাশাপাশি শুরু থেকেই দলীয় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ‘ঘর ওয়াপসি’ নিয়ে অসন্তোষের আঁচ প্রকাশ্যে তৃণমূলের অন্দরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। সাফ জানিয়ে দিলেন, তিনি বেঁচে থাকতে ভোটের আগে বেইমানি করা কাউকে হাওড়ায় ঢুকতে দেবেন না। শুধু তাই নয়, প্রয়োজনে দল ছেড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে পড়ে থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ (Rajib Banerjee Prasun Banerjee)।
২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, একুশের বিধানসভায় তৃণমূলের অভাবনীয় সাফল্যের পর ‘ঘর ওয়াপসি’ করেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্ত প্রাক্তন বনমন্ত্রীর এই ঘরে ফেরা ভাল চোখে দেখেননি অনেক তৃণমূল নেতাই। প্রথম থেকেই রাজীবের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আরও এককাঠি সুর চড়ালেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়  (Rajib Banerjee Prasun Banerjee)।
advertisement
advertisement
রবিবার এক সভায় প্রসূনবাবুকে বলতে শোনা গিয়েছে,”ভোটের আগে পার্টি ছেড়ে অনেকে বেরিয়ে গিয়েছিল। দুদিন আগেও তাঁরা দিদিকে গালমন্দ করেছে। তাঁরাই এখন দিদির ছবি পকেটে নিয়ে ঘুরছে। তাঁদের অন্তত হাওড়ায় আসতে দেওয়া হবে না। আমি বেঁচে থাকতে কাউকে হাওড়ায় ঢুকতে দেব না। প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। দল যদি বলে তাহলে দল ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ের কাছে পড়ে থাকব। কিন্তু গদ্দারদের ঢুকতে দেব না।”
advertisement
প্রসূনের মতো তীব্র সুরে না হলেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, “অনেকেই নেত্রীকে অনেক কথা বলেছে। আমি নিজেও একটা সময় বলেছিলাম গদ্দাররা দলে এলে আমি তৃণমূল দফতরের সামনে শুয়ে থাকব। কিন্তু আজ আমিই বলছি, এঁরা এতটাই পাপিষ্ঠ যে এদের পাপক্ষয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরতে হচ্ছে। এভাবে যদি এঁদের পাপক্ষয় হয়, তাহলে হোক।” যদিও, নিজের প্রাক্তন সহযোদ্ধাদের এই সব কটাক্ষের কোনও জবাব রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও দেননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajib Banerjee Prasun Banerjee: রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘর ওয়াপসি' কাঁটা? 'গদ্দারদের ঢুকতে দেব না' তীব্র হুঁশিয়ারি তৃণমূল সাংসদের...
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement