advertisement

Primary Teachers TET Scam: এবার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সোমবার হাইকোর্টে শুনানি! ফের হবে চাকরি বাতিল?

Last Updated:

Primary Teachers TET Scam: এবার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে এই মামলার।

প্রাথমিক নিয়োগ মামলার শুনানি
প্রাথমিক নিয়োগ মামলার শুনানি
কলকাতা: সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষকের। এবার নজরে ২০১৬ সালেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি।
হাইকোর্ট সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ফের উঠতে চলেছে কলকাতা হাই কোর্টে। আদালতের খবর, সোমবার, ৭ এপ্রিল, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে।
আরও পড়ুন: চাকরি হয়েছিল গ্রামের ১০০ জনের, সুপ্রিম নির্দেশে সকলেই হয়ে গেল বেকার! মামাভাগ্নে গ্রামে নাওয়া-খাওয়া বন্ধ, শুধুই হাহাকার
এই মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। আদালত সূত্রে খবর, আরেকটি মামলায় বিচারপতি অমৃতা সিং ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল ১৫-র বিজয়ীর নাম ‘ফাঁস’, বাঙালির জয়জয়কার! কে আনল ট্রফি?
এসএসসি দুর্নীতির রায় হতেই এ বার গত প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। ২০১৬-র সঙ্গে ২০১৪ সালের টেটের ওএমআর শিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের মামলা বর্তমান সূচি অনুযায়ী শুনানি হওয়ার কথা বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার রায়ের উপরে নির্ভর করছে প্রায় ৬০ হাজার প্রাাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। যার মধ্যে রয়েছেন ২০১৬–য় চাকরি পাওয়া সেই ৩২ হাজারও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Teachers TET Scam: এবার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সোমবার হাইকোর্টে শুনানি! ফের হবে চাকরি বাতিল?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement