advertisement

Indian Idol 15 Grand Finale Winner: ইন্ডিয়ান আইডল ১৫-র বিজয়ীর নাম 'ফাঁস', বাঙালির জয়জয়কার! কে আনল ট্রফি?

Last Updated:

Indian Idol 15 Grand Finale Winner: ইন্ডিয়ান আইডল ১৫-র মঞ্চ ছেড়ে, বিজেতারা ফিরেও গিয়েছেন নিজ নিজ শহরে। আর ফ্যানপেজগুলির দৌলতে ফাঁস হয়ে গিয়েছে বিজেতাদের নামও। কে জিতল জানেন?

শুভজিৎ চক্রবর্তী ও মানসী ঘোষ
শুভজিৎ চক্রবর্তী ও মানসী ঘোষ
কলকাতা: এবারের ইন্ডিয়ান আইডল ১৫-তে বাঙালির জয়জয়কার। সেরা ৬ ফাইনাল প্রতিযোগীর মধ্যে তিনজনই পশ্চিমবঙ্গের। গানের রিয়ালিটি শো-এর ফাইনাল ২৯-৩০ মার্চের সপ্তাহে হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে করা হয় ৫-৬ এপ্রিল। কে হল ইন্ডিয়ান আইডল ১৫-র বিজয়ী? সোশ্যাল মিডিয়ায় নাম ফাঁস হয়েছে তাঁরই। তবে কি এবার বাঙালির মাথায় উঠবে সেরার শিরোপা?
ইন্ডিয়ান আইডলের মঞ্চ ছেড়ে, বিজেতারা ফিরেও গিয়েছেন নিজ নিজ শহরে। আর ফ্যানপেজগুলির দৌলতে ফাঁস হয়ে গিয়েছে বিজেতাদের নামও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খড়গপুরের শুভজিৎ চক্রবর্তীর এয়ারপোর্টের ছবি। কলকাতায় ফিরেছেন মানসী ঘোষও। ফিরে এসেছেন প্রিয়াংশু দত্তও।
আরও পড়ুন: ডাক্তারি পড়ার স্বপ্ন? রইল দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা, খরচ-নিয়মকানুন সব জানুন
এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর টপ ৬ ফাইনালিস্টদের মধ্যে ৩ জনই বাঙালি। দিন দুই আগেই, এই ৩ তারকার শহরে ফেরার খবর মিলেছিল। মানসী ঘোষ একটি ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং শুভজিৎ চক্রবর্তী পাশাপাশি বসে। আর তাঁদের পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু দত্ত। আর ছবিটি তোলা হয়েছে প্লেনের ভিতরে।
advertisement
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার ‘বাজি’ বাঙালি মানসী, কোথায় বাড়ি-কোথায় পড়াশোনা? বিজয় কি সময়ের অপেক্ষা?
নেটপাড়ায় বিরাট গুঞ্জন, মানসী ঘোষের হাত ধরে প্রথমবার ট্রফি এসছে বাংলায়। দমদম পাইকপাড়ার মেয়ের হাতে উঠেছে এই মিউজির রিয়েলিটি শো-র ট্রফি। আর সবচেয়ে উত্তেজক খবর হল, দ্বিতীয় স্থানাধিকারীও বাংলা থেকে, আর তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ। ‘পানওয়ালা’ ফার্স্ট রানার আপ। আর তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর। যদিও চ্যানেল বা প্রতিযোগীদের তরফে, এই খবরে এখনও কোনও সিলমোহর মেলেনি। রবিবার রাত ৯টায় দেখা যাবে ফাইনাল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 15 Grand Finale Winner: ইন্ডিয়ান আইডল ১৫-র বিজয়ীর নাম 'ফাঁস', বাঙালির জয়জয়কার! কে আনল ট্রফি?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement