advertisement

Pratik ur Rahaman: ফের ঝড় তুলে দিলেন প্রতীক উর রহমান! নাম না করে সেলিম-বিমানদের এ কী বললেন প্রতীক উর! তুঙ্গে বিতর্ক

Last Updated:

Pratik ur Rahaman: সিপিআইএম ছেড়েছেন মাত্র কয়েকদিন। তারপরই এবার সিপিআইএম নেতাদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন প্রতীক উর রহমান।

ফেসবুকে তীব্র আক্রমণের শিকার প্রতীক উরও
ফেসবুকে তীব্র আক্রমণের শিকার প্রতীক উরও
কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েছিলেন তিনি। ঘটনাচক্রে বছর দুয়েক পর সেই ‘বিরোধী’ অভিষেকই হয়েছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমতলার দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। একই সঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও ‘গব্বর সিং’ বলে তোপ দেগেছেন তিনি।
আর এবার সরাসরি সিপিআইএম নেতাদের নিশানা করলেন প্রতীক উর। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে বুধবার সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিমান বসু-মহম্মদ সেলিমরা। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান।
advertisement
advertisement
ফেসবুক প্রতীক উর লিখলেন, “তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। শুনছি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।” প্রতীক উরের এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন প্রতীক উর। প্রসঙ্গত, বুধবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন প্রতীক উর। লেখেন, ‘আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ৬ তারিখ SIR ইস্যুতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। জয় বাংলা।’ প্রতীক উরের কটাক্ষের নিশানা যে ছিল সিপিআইএমের সিইও দফতরের বাইরে অবস্থান বিক্ষোভই ছিল, তা বলাই বাহুল্য।
advertisement
প্রতীক উরের এই পোস্টের পরই তীব্র আক্রমণ ধেয়ে আসে তাঁর দিকে। কেউ লিখেছেন, ‘ভাই প্রতিকুর একজন সিপিআইএম পার্টির কর্মী হয়ে বলছি অন্যকে ছোট করতে গিয়ে নিজে হাসির খোরাক বা ছোট হয়ে যেও না।’ আবার আরেক জন লিখেছেন, ‘চাইলেই সব শিঁড়দাড়া অবিক্রিত অবস্থায় রাখা যায় না।’
প্রসঙ্গত, প্রতীক উর সিপিআইএম ছাড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন বাম নেতা-কর্মী-সমর্থকদের কেউ কেউ। অনেকেই আবার সুকৌশলে বিষয়টা এড়িয়েও যান। তাঁদের মন ভাঙার জন্য একটি সাক্ষাৎকারে ক্ষমাও চান প্রতীক উর। শুধু তাই নয়, প্রতীক উর জানিয়েছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দেখা হলে তাঁর হাত ধরে ক্ষমা চাইবেন তিনি। কিন্তু এবার সেই সেলিমদের ধর্নাকেই কটাক্ষ করে পাল্টা কটাক্ষের মুখে পড়লেন প্রতীক উর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik ur Rahaman: ফের ঝড় তুলে দিলেন প্রতীক উর রহমান! নাম না করে সেলিম-বিমানদের এ কী বললেন প্রতীক উর! তুঙ্গে বিতর্ক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement