advertisement

Latest Bangla News: ভিড় বাসে কলেজ ছাত্রীর ছবি তুলে বেকায়দায় প্রৌঢ়, হাতেনাতে ধরলেন সহযাত্রীরা!

Last Updated:

অভিযুক্তের পাশের আসনে বসে থাকা এক যুবকই প্রথমে বিষয়টি দেখে প্রতিবাদ করেন৷

#কলকাতা: চলন্ত বাসের মধ্যেই এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক প্রৌঢ়৷ সহযাত্রীরাই ওই প্রৌঢ়কে ধরে পুলিশের হাতে তুলে দেন৷ অভিযুক্তের মোবাইলের ওই কলেজ ছাত্রীর বেশ কয়েকটি ছবিও পেয়েছে পুলিশ৷
এ দিন সকালে বারাসত থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাসে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, মাইকেল নগর থেকে বাসটিতে ওঠেন এক কলেজ ছাত্রী৷ ভিড় বাসে দাঁড়িয়েই ছিলেন তিনি৷ অভিযোগ, কিছুক্ষণ পর থেকেই সিটে বসে থাকা বছর পঞ্চাশের এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে ওই তরুণীর ছবি তুলতে শুরু করে৷
advertisement
advertisement
অভিযুক্তের পাশের আসনে বসে থাকা এক যুবকই প্রথমে বিষয়টি দেখে প্রতিবাদ করেন৷ এর পর বাসে থাকা অন্যান্য যাত্রীরাও সরব হন৷ বাসে থাকা মহিলা যাত্রীরা ওই ব্যক্তির মোবাইল ফোনটি কেড়ে নেন৷ তখনই দেখা যায়, ফোনে ওই তরুণীর একাধিক ছবি রয়েছে৷
বাসটি এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে পৌঁছতেই ওই যাত্রীকে বাস থেকে নামিয়ে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Latest Bangla News: ভিড় বাসে কলেজ ছাত্রীর ছবি তুলে বেকায়দায় প্রৌঢ়, হাতেনাতে ধরলেন সহযাত্রীরা!
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement