advertisement

Bidhannagar News: পণের টাকার দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী এবং দেওর

Last Updated:

Bidhannagar News: অবশেষে বিধাননগর মহিলা থানার দারস্থ হন ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে নিউটাউন থেকে অভিযুক্ত তন্ময় এবং জয়কে গ্রেফতার করে বিধাননগর মহিলা থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
Anup Chakraborty
#কলকাতা: পণের টাকার দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী এবং দেওর। বিধাননগর মহিলা থানার দারস্থ হন ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে নিউটাউন থেকে অভিযুক্ত তন্ময় এবং জয়কে গ্রেফতার করে বিধাননগর মহিলা থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের জন্যে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। মহিলাকে প্রাণে মারার চেষ্টার পিছনে কারণ কী সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ২২ মার্চ নিউটাউনের বাসিন্দা ৩০ বছরের এক মহিলা বিধাননগর মহিলা থানায় অভিযোগ করেন৷ তাঁর দাবি, ২০১৯ সালে তন্ময় দাসের সঙ্গে তাঁর বিবাহ হয়। তবে বিয়ের পর থেকেই পণের টাকার জন্য তাঁর স্বামী তাঁর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতে থাকেন। পাশাপশি একই ব্যবহার করেন শাশুড়ি, শ্বশুর এবং দেওরও৷ সন্তানের জন্মের পরও অত্যাচার থামায়নি পরিবার। এরপরই জানুয়ারি মাসে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় ওই বধূ। ১৯ মার্চ বাপের বাড়ি এসে তাঁর উপর চড়াও হন স্বামী ও দেওর। গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেন দুজন। আওয়াজ শুনে পাশের বাড়ি থেকে মহিলার এক পরিচিত বাঁচাতে এলে তার উপরেও চড়াও হয় দুজন। লোহার রড দিয়ে মারধর করে৷ পা ভেঙে যায় ওই ব্যক্তির। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুজন।
advertisement
আরও পড়ুন- রেকর্ড ব্যবধানে জয়ী বাবা! শত্রুঘ্ন সিনহাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!
অবশেষে বিধাননগর মহিলা থানার দারস্থ হন ওই মহিলা।  অভিযোগের ভিত্তিতে নিউটাউন থেকে অভিযুক্ত তন্ময় এবং জয়কে গ্রেফতার করে বিধাননগর মহিলা থানার পুলিশ। অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের জন্যে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। মহিলাকে প্রাণে মারার চেষ্টার পিছনে কারণ কী সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর মহিলা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidhannagar News: পণের টাকার দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী এবং দেওর
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement