advertisement

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হাই কোর্টে, ২০১৩ সালের উল্লেখ!

Last Updated:

Mamata Banerjee: ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিকহারে বেড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

কলকাতা হাই কোর্টে মামলা
কলকাতা হাই কোর্টে মামলা
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। ২০২১ সালে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাছে কাজরী এবং সমীর বন্দোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দেওয়া আছে। কিন্তু তাদের ছেলের সম্পত্তির হিসাব দেওয়া নেই।
মামলাকারীর অভিযোগ, কমিশনের কাছে জমা দেওয়া হলফনামার দশ নম্বর পৃষ্ঠায় জানানো হয়েছিল যে তারা সমাজসেবী। কিন্তু সেই হলফনামায় K.B. Foundation এবং K.A. Creative LLP সহ একাধিক সম্পত্তির উল্লেখ নেই। ডিড নম্বর ০৩১৪৩/২০১৫, ৫৫৫/২০১৭ , ১০৮৭/২০১৯ এবং ০৬১৫/২০২০ র কোন উল্লেখ নেই ওই হলফনামায়। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রারের থেকে প্রাপ্ত নথি থেকে দেখা যাচ্ছে যে একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে অনেক কম টাকায় কিনেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিকহারে বেড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে বহু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং আশ্চর্যজনক ভাবে এই সবগুলিই কেনা হয়েছে ২০১৩ সালের পরে এবং সেই বছরের ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি সামনে এসেছিল।
advertisement
জনস্বার্থ মামলাকারী আইনজীবী অরিজিৎ মজুমদার। তাঁর অভিযোগ, কোটি কোটি টাকার সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল।
Leaps & Bounds infra Consultant Pvt. Ltd, Leaps & Bounds Pvt. Ltd, Leaps & Bounds Management Services LLP এবং Trinetra Consultant, এই সবগুলিই বন্দোপাধ্যায় পরিবার এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কযুক্ত বলে ওই আবেদনে জানানো হয়েছে। কোনও এক অজানা কারণে কেউই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে নাম CBI, ED এবং আয়কর দফতরকে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে মামলায়।
advertisement
মামলাকারী অরিজিৎ মজুমদারের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, ''মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ মামলায় নেই। তবে পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে আমাদের মামলায়।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হাই কোর্টে, ২০১৩ সালের উল্লেখ!
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement