advertisement

Partha Chatterjee behavior change: সকাল থেকে মুখে তোলেননি কিছু, চিকিৎসকদের প্রশ্নে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলেন পার্থ

Last Updated:

ইডি হেফাজতে অন্যান্য দিন সকালে দু'টি ডাইজেস্টিভ বিস্কিট খান পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু এ দিন সকালে তাও মুখে তোলেননি তিনি৷

সকাল থেকেই মনমরা পার্থ৷
সকাল থেকেই মনমরা পার্থ৷
#কলকাতা: ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর প্রথম দু' দিন বিধ্বস্ত লেগেছিল তাঁকে৷ কিন্তু যত সময় গিয়েছে, ধীরে ধীরে সেই ধাক্কা হয়তো সামলে উঠেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ কিন্তু আজ ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক ভাষায় অন্য ধরনের বদল লক্ষ্য করলেন চিকিৎসকরা৷ ইএসআই হাসপাতাল সূত্রে খবর এমনই৷
আদালতে পেশ করার আগে এ দিন ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্বাস্থ্য পরীক্ষায় অবশ্য এমনিতে বড়সড় কোনও সমস্যা ধরা পড়েনি৷ কিন্তু গোটা সময়টাই কার্যত ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছেন পার্থ৷ চিকিৎসকরা যতবারই তাঁর কাছে জানতে চেয়েছেন শারীরিক কোনও সমস্যা রয়েছে কি না, কোনও উত্তরই দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
advertisement
advertisement
স্বাস্থ্য পরীক্ষায় এ দিনই ধরা পড়ে, গত কয়েকদিনে প্রায় ২ কেজি ৯০০ গ্রাম ওজন কমেছে পার্থ চট্টোপাধ্যায়৷ ১১১ কেজি থেকে তাঁর ওজন কমে হয়েছে ১০৮ কেজি৷ ডায়াবেটিসও কমবেশি স্বাভাবিকই রয়েছে তাঁর৷ তবে রক্তচাপ কিছুটা ওঠানামা করছে৷ কিন্তু এ সব পরীক্ষা- নিরীক্ষা চলাকালীন আগাগোড়াই চুপচাপ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ মাত্র এক মাস আগেও রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী ছিলেন যিনি, সেই পার্থ চট্টোপাধ্যায়ই চিকিৎসকদের প্রশ্নের জবাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছেন৷
advertisement
হাসপাতাল সূত্রেও খবর, এ দিন সকাল থেকেই বেশ মনমরা ছিলেন পার্থ৷ ইডি হেফাজতে অন্যান্য দিন সকালে দু'টি ডাইজেস্টিভ বিস্কিট খান পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু এ দিন সকালে তাও মুখে তোলেননি তিনি৷ আজই ফের তাঁকে আদালতে পেশ করেছে ইডি৷ প্রাক্তন মন্ত্রী এমনিতে ইডি আধিকারিকদের জেরায় সেভাবে মুখ খুলছেন না বলে খবর৷ কিন্তু প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক দিকটি নিয়ে সতর্ক ছিলেন ইডি কর্তারা৷
advertisement
এবার প্রাক্তন মন্ত্রীকে যাতে কোনওভাবে অবসাদ গ্রাস না করে, সেদিকেও নজর রাখতে হচ্ছে তাঁদের৷ যদিও পার্থর শারীরিক সমস্যাগুলি আপাতত নিয়ন্ত্রণে থাকায় এখনই উদ্বেগের কারণ দেখছেন না চিকিৎসকরা৷ কারণ গত দু' সপ্তাহে ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পাশাপাশি একে একে মন্ত্রিত্ব, দলীয় পদ সবই হারিয়েছেন পার্থ৷ তার উপরে অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের তথ্য নিয়েও জোর চর্চা চলছে৷ সব মিলিয়ে সামাজিক ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে৷ এ সবের জেরেই পার্থকে সাময়িক হতাশা গ্রাস করতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee behavior change: সকাল থেকে মুখে তোলেননি কিছু, চিকিৎসকদের প্রশ্নে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলেন পার্থ
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement