'একটা লোক আছে, নাম শুরু শু দিয়ে...', কাকে বিঁধলেন মমতা?
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কোন রহস্যময় ব্যক্তির কথা টেনে আনলেন মমতা? ভোটের মুখে কার কথা তুললেন তিনি? কী বললেন কলেজ স্কোয়ারের সভা থেকে
কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই রাজনৈতিক কর্মসূচি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গজুড়ে এই মুহূর্তে ছড়াচ্ছে রাজনীতির উত্তাপ। ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিন তৃণমূলনেত্রীর কর্মসূচি ঘিরে তোলপাড় বাংলা।
মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। নেতৃত্বে ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে অনেকেই হাঁটেন মিছিলে। কটাক্ষের তীর ছিল বিজেপির দিকেই। মমতা বলেন, ‘‘কী যেন নাম? শুরুর অক্ষর শু দিয়ে, পরের অক্ষর বলব না। শেষের পদবী বনশাল।”
এরপরেই তিনি তীব্র কটাক্ষের সুরে বলেন, “আগে খেতে পেত না। এখন কোটি কোটি টাকার মালিক। টিএমসিকে চোর বলো আর তোমরা ডাকাতদের সর্দার!”
advertisement
advertisement
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের আমলা থেকে পুলিশ আধিকারিকদের বদলি হয়েছে। আমরা কেরোসিনের ব্যবস্থা করেছি। যারা গ্রাম এর দিকে কেরোসিন রান্না করেন তাদের কোটাটা বাড়ানো হয়েছে। একবার ও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচন এর স্বার্থে গ্যাস টাকে বিক্রি করে দিলেন। দেশ টাকে কি ভাবছেন মগের মুলুক। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানরো জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। গ্যাস দিন ওই টাকাটায়। আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে যতই করো হামলা, জিতবে আবার বাংলা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 9:14 PM IST








