advertisement

Paresh Adhikari: মেয়ের চাকরি গিয়েছে, এবার ইডি-র মুখোমুখি তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী

Last Updated:

২০১৬ সালের এসএসসি-র মেধা তালিকায় বেআইনি ভাবে অঙ্কিতার নাম ঢোকানো হয়েছিল বলে অভিযোগ৷

এবার ইডি দফতরে পরেশ অধিকারী৷
এবার ইডি দফতরে পরেশ অধিকারী৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকার চাকরি গিয়েছে৷ মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে প্রভাব খাটানোর অভিযোগে এবার ইডি-র মুখোমুখি তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী৷ আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জের বিধায়ক৷
এর আগে সিবিআই-ও জেরা করেছে পরেশকে৷ এই প্রথমবার ইডি-র মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী৷
advertisement
২০১৬ সালের এসএসসি-র মেধা তালিকায় বেআইনি ভাবে অঙ্কিতার নাম ঢোকানো হয়েছিল বলে অভিযোগ৷ এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী৷ শেষ পর্যন্ত অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ একই সঙ্গে অঙ্কিতার সমস্ত বেতনও দু'টি কিস্তিতে ববিতা সরকারকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
advertisement
এই ঘটনা যখন ঘটে, তখন পরেশ অধিকারী রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷ অভিযোগ ওঠে, মন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়েই মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেন পরেশ৷ যদিও হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার চাকরি যাওয়ার পরই মন্ত্রিত্ব থেকে সরানো হয় পরেশকে৷ এবার ইডি-র মুখোমুখি হতে হলে রাজ্যের তৃণমূল বিধায়ককে৷
advertisement
এ দিন বেলা এগারোটা নাগাদ ইডি দফতরে আসেন তিনি৷ তার পর থেকে পরেশ অধিকারীকে টানা জেরা শুরু করেন গোয়েন্দারা৷ মেয়েকে চাকরি পাইয়ে দিতে তিনি কোনও আর্থিক লেনদেন করেছিলেন কি না, মেখলিগঞ্জের বিধায়কের থেকে তা জানাই ইডি-র উদ্দেশ্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: মেয়ের চাকরি গিয়েছে, এবার ইডি-র মুখোমুখি তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement