advertisement

Panchayat Election 2023: লাশের পর লাশ...! রক্তের স্রোত জেলায় জেলায়...! সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত?

Last Updated:

Panchayat Election 2023: একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, নদিয়ায়। এরই মধ্যে সকাল ৯ টা পর্যন্ত গোটা রাজ্যে ভোট পড়েছে ১০.২৬ শতাংশ।

পঞ্চায়েত নির্বাচন ২০২৩
পঞ্চায়েত নির্বাচন ২০২৩
কলকাতা: আজ পঞ্চায়েত নির্বাচন ২০২৩। তবে গোটা রাজ্যে ভয়ের আবহেই । ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ আজ। তার আগের রাত থেকেই ধুন্ধুমার বাংলা জুড়ে। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, নদিয়ায়। এরই মধ্যে সকাল ৯ টা পর্যন্ত গোটা রাজ্যে ভোট পড়েছে ১০.২৬ শতাংশ।
রাজ্যের নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল? জানা যাচ্ছে সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকে ভোট পড়েছে যথাক্রমে ৮.৮৭ শতাংশ এবং ৯.২৬ শতাংশ। অন্যদিকে পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ১০.৭২।
advertisement
advertisement
গোটা রাজ্যে ভয়ের বাতাবরণ অব্যাহত। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ। তার আগেই একের পর এক মৃত্যুর ঘটনা। রেজিনগরে শাসকদলের কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ। বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন টিএমসি কর্মী।
advertisement
ভোটের দিন সকালেই ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। সবমিলিয়ে ভোটের বলি ২৪। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্যুইটে কেন্দ্রীয় বাহিনীকে তোপ তৃণমূলের। কোথায় কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন শাসকদলের।
শনিবার সকালে ট্যুইটে (Tweet) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘শিউরে ওঠার মতো একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভোটারদের মধ্যে শকওয়েভ। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে ৩ দলীয় কর্মী খুন’ ট্যুইট তৃণমূলের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: লাশের পর লাশ...! রক্তের স্রোত জেলায় জেলায়...! সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement