advertisement

Newtown News: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে টোটো'তে তোলে! তারপর...নিউটাউনে নাবালিকা ধর্ষণ-খুনে ভয়ঙ্কর ফুটেজ পুলিশের হাতে

Last Updated:

Newtown News: পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিউটাউনের লোহা ব্রিজের কাছে ১৪ বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ জগৎপুরে দেখা গেছিল ওই নাবালিকাকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যে ওই টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলা হবে। CCTV ফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে ওই টোটো চালককে। তবে, ওই ঘটনায় আরও কিছু খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিউটাউনের লোহা ব্রিজের কাছে ১৪ বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ জগৎপুরে দেখা গেছিল ওই নাবালিকাকে। লোহা ব্রিজ থেকে জগৎপুরের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। ওই পথে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, যে টোটো-তে ওই নাবালিকাকে তোলা হয়েছিল, সেই টোটো-টিও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়। তবে, সে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু করে পুলিশ। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নাবালিকা ওই টোটোতে উঠছে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় নিউটাউনের সোনাঝুরি হাটের কাছে। তারপর নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর মুখ চেপে ধরা হয়। এরপর পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টোটো-তে তোলে সে। এরপরই ঘটায় সেই ভয়ঙ্কর ঘটনা।
advertisement
সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন মিলেছে। পাশাপাশি যৌনাঙ্গে মিলেছে আঘাত ও ক্ষতচিহ্ন। পকসো ও খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown News: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে টোটো'তে তোলে! তারপর...নিউটাউনে নাবালিকা ধর্ষণ-খুনে ভয়ঙ্কর ফুটেজ পুলিশের হাতে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement