advertisement

Newtown Water Problem: ট্যাংকারের জলেই দিন কাটছে, নিউটাউনের আবাসনে পানীয় জলের হাহাকার

Last Updated:

Newtown Water Problem: পূর্ব কলকাতার নিউ টাউনের লাগোয়া সুখবৃষ্টি আবাসন-এর ই-ব্লকে বহুদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট চলছে। পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বিপর্যয় মোকাবিলা দফতর ও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আবাসনের বিভিন্ন ব্লকের সামনে জলভর্তি ট্যাংকার বসানো হয়েছে।

News18
News18
নিউটাউনঃ পূর্ব কলকাতার নিউটাউনের কাছে অবস্থিত সুখবৃষ্টি আবাসন-এর ই-ব্লকে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট জারি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বিপর্যয় মোকাবিলা দফতর এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আবাসনের বিভিন্ন ব্লকের সামনে পানীয় জলের ট্যাংকার রাখা হয়েছে। তবে সমস্যা এখনও সম্পূর্ণ মেটেনি।
আরও পড়ুনঃ মানালিতে হঠাৎ অসুস্থতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির অকালমৃত্যুতে ধোঁয়াশা!
বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ট্যাংকার থেকে জল সংগ্রহ করে চারতলা পর্যন্ত বয়ে নিয়ে যেতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে জল কিনছেন। অভিযোগ আরও গুরুতর—দূষিত জল খেয়ে বহু শিশু ও বয়স্ক অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে একাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
advertisement
advertisement
বাসিন্দাদের দাবি, সাত মাসের এক কন্যাশিশু ঈশিকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে চার দিন আইসিইউ-তে ভর্তি ছিল, সম্প্রতি বাড়ি ফিরেছে। আরও বেশ কিছু শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে অভিযোগ। এদিকে কিছু বাসিন্দাকে পানীয় জলের ট্যাংকের জল ব্যবহার করে জামাকাপড় কাচতে দেখা যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। যদিও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে, তবু স্থায়ী সমাধান কবে হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Water Problem: ট্যাংকারের জলেই দিন কাটছে, নিউটাউনের আবাসনে পানীয় জলের হাহাকার
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement