advertisement

Former Jharkhand chief minister's grandson death: মানালিতে হঠাৎ অসুস্থতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির অকালমৃত্যুতে ধোঁয়াশা!

Last Updated:

Former Jharkhand chief minister's grandson death: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন-এর নাতি বীর সোরেনের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও রাজনৈতিক মহল। মাত্র ১৯ বছর বয়সী বীর বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন হিমাচল প্রদেশের মানালি-তে। সেখানেই তার মৃত‍্যু হয়। 

News18
News18
ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন-এর নাতি বীর সোরেনের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও রাজনৈতিক মহল। মাত্র ১৯ বছর বয়সী বীর বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন হিমাচল প্রদেশের মানালি-তে। সেখানেই তার মৃত‍্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে মানালিতে ঘুরতে যান বীর। সিমসা এলাকার একটি হোমস্টেতে ছিলেন তাঁরা। সোমবার সোলাং, সেথান ও হামটা পাস ঘুরে ফিরে আসার পর হঠাৎ তীব্র মাথাব্যথার অভিযোগ করেন বীর। ওষুধ খেয়ে বিশ্রাম নিতে যান তিনি। পরে বন্ধুরা ঘরে ফিরে দেখেন, বীর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তাঁর মুখ থেকে ফেনা বেরোচ্ছে।
advertisement
advertisement
তড়িঘড়ি তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সিপিআর দেন, কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মানালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কোনও অপরাধমূলক চিহ্ন পাওয়া যায়নি। শরীরে আঘাতেরও কোনও চিহ্ন নেই। পুলিশের অনুমান, উচ্চতাজনিত অসুস্থতা বা হাইপক্সেমিয়ার কারণেই এই মৃত্যু হতে পারে। পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত করা হয়নি এবং দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোরেন পরিবারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Former Jharkhand chief minister's grandson death: মানালিতে হঠাৎ অসুস্থতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির অকালমৃত্যুতে ধোঁয়াশা!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২০ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২০ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২০ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • ২০ মার্চ শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement