advertisement

Crime News: চাকরির নামে ফাঁদ, আড়ালে ভয়াবহ অপরাধচক্র! ভোপালে দুই বোনের ‘সাংঘাতিক’ ব‍্যবসার পর্দাফাঁস

Last Updated:

Crime News: মধ্যপ্রদেশের ভোপাল-এ চাঞ্চল্যকর ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ, জোর করে ধর্মান্তর ও যৌনপাচার চক্র চালানোর অভিযোগে দুই বোন আমরিন ও আফরিনকে আটক করা হয়েছে।

দুই বোন আমরিন ও আফরিন
দুই বোন আমরিন ও আফরিন
ভোপালঃ মধ্যপ্রদেশের ভোপাল-এ চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার ৪। চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং যৌনপাচার চক্র চালানোর অভিযোগে দুই বোন আমরিন ও আফরিনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের সঙ্গে ধরা পড়েছে ভাই জামাল এবং সহযোগী চন্দন যাদব। আরও দুই অভিযুক্ত—জান্নাত ও ইয়াসির—পলাতক।
আরও পড়ুনঃ কলকাতার স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক, খোলনলচে বদলে গেল বি আর সিং হাসপাতালের!
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দরিদ্র পরিবারের মেয়েদের গৃহকর্মীর চাকরি, থাকার জায়গা ও মাসিক ১০ হাজার টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে টানত। এরপর তাদের পার্টি, পাব ও লাউঞ্জে নিয়ে গিয়ে ধনী ব্যক্তিদের সঙ্গে জোর করে মেলামেশা করানো হত। অভিযোগ, মাদক খাইয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে ভুক্তভোগীদের।
advertisement
advertisement
এক তরুণী অভিযোগ করেছেন, কাজের নাম করে তাঁকে গুজরাতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। অন্য এক গৃহকর্মী জানান, তাঁকে ভয় দেখিয়ে চন্দন যাদব ধর্ষণ করে। FIR-এ জোর করে ধর্মান্তরের অভিযোগও রয়েছে। তদন্তে অভিযুক্তদের মোবাইল থেকে সন্দেহজনক হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বহু তরুণীর ছবি মিলেছে। পুলিশ আন্তঃরাজ্য পাচার চক্রের সম্ভাবনা খতিয়ে দেখছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: চাকরির নামে ফাঁদ, আড়ালে ভয়াবহ অপরাধচক্র! ভোপালে দুই বোনের ‘সাংঘাতিক’ ব‍্যবসার পর্দাফাঁস
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement