advertisement

Barrackpore: রাস্তায় ফেলে মহিলাকে মারধর! অত্যাচারে আত্মঘাতী মহিলা, বিজেপি কর্মীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

Barrackpore: রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী মহিলা।


রাস্তায় ফেলে মহিলাকে মারধর! অত্যাচারে আত্মঘাতী মহিলা, বিজেপি কর্মীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
রাস্তায় ফেলে মহিলাকে মারধর! অত্যাচারে আত্মঘাতী মহিলা, বিজেপি কর্মীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
ব্যারাকপুর: রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী মহিলা। সূত্রের খবর, ঘটনার পরেই বাড়ি থেকে পলাতক বিজেপি কর্মী মমতা সরকার-সহ বাকিরা। প্রকাশ্য রাস্তায় ফেলে মহিলাকে ফেলে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। এমনই অভিযোগ পরিবারের।
ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর অনুযায়ী, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। তারপর গতকাল, বুধবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে।
advertisement
advertisement
আত্মঘাতী মহিলার পরিবাররে অভিযোগ, প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে মারধর করে বিজেপি কর্মী ও তার অনুগামীরা। আর তারপর মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সেই বিজেপি কর্মীরা। আর এই অপমান সহ্য না করতে পেরেই নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন সেই মহিলা।
advertisement
অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বিজেপি কর্মী ও তার অনুগামীরা।
সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Barrackpore: রাস্তায় ফেলে মহিলাকে মারধর! অত্যাচারে আত্মঘাতী মহিলা, বিজেপি কর্মীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement